তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক ৪ লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির ডিসেম্বরের মধ্যেই জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০ শতাংশ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিনের যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার লিটনের শতকে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ চলছে উদ্ধার কাজ শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার ভিডিও ভাইরাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন "আইজিপি ব্যাজ-২০২৫" পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪জানুয়ারি) দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে।

১১দলের মধ্যে অন্তত ৪টি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকা পোস্টকে বলেন, আজ (মঙ্গলবার) বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল সকালেই আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো।

তিনি বলেন, যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা।

আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলে জানান তিনি। আসন সমঝোতার জোটে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে কিনা জানতে চাইলে ডা. তাহের বলেন, এখন পর্যন্ত ইতিবাচক। এটুকুই আপাতত বলছি। কালই জানতে পারবেন।

তবে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, এখনো কেউ যোগাযোগ করেনি৷ কথাবার্তা হচ্ছে। শুনেছি কালই সব চূড়ান্ত হচ্ছে। কাল হয়তো আমরা একসঙ্গে সবাই বসতেছি।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪জানুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৪:৩০, ইনশাআল্লাহ।’

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। তাই এই বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কেউ মুঠোফোনের কল রিসিভ করেননি।

রাতে ক্ষুদে বার্তায় দলীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, বৈঠকে আছি। তবে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, আসন সমঝোতা নিয়ে রাতে একটি মিটিং চলছে। এ ছাড়া, রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যোগাযোগ করা হলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, আসন সমঝোতা হচ্ছে। যেটি নিয়ে দ্বিধা ছিল সেটি ছুটছে। কাল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।

তিনি বলেন, সব দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কথাবার্তা চলছে। কাল বুধবার ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ আগে বৈঠক করবেন। সেখানে চূড়ান্ত করার পর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা কালই গণমাধ্যমকে সব জানিয়ে দেবো।

এর আগে, সোমবার (১২জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এ কথা বলেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লামা উপজেলার সব রিসোর্ট বন্ধ ঘোষণা

লামায় সব রিসোর্ট বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামার প্রায় সবগুলো রিসোর্ট পাহাড়ের ঢালুতে থাকায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকলের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান আজ বৃষ্টিপাত কম,আগামী শুক্রবার ও শনিবার মাত্রা কম থাকলেও ১৩ই জুলাই

আরও পড়ুন
language Change