তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে?

২ নারী সংবাদকর্মীর সঙ্গে ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথেন কুরুচির্পূণ ও অশালীন মন্তব্য
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট রোড এলাকায় ভবন নির্মাণে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে রাজউক জোন ৫/১-এর ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে নিয়ম বহির্ভূত নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি।

ভুক্তভোগী সূত্র জানায়, বসিলা ৪০ ফিট রোডের একটি বহুতল ভবনের মালিক মোমিন সাহেবের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করে উজ্জ্বল দেবনাথ তাকে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। অনুমোদনহীন নকশা ও নিয়ম লঙ্ঘন সত্ত্বেও কোনো ধরনের কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং অর্থের বিনিময়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনা বিচ্ছিন্ন নয়। উজ্জ্বল দেবনাথ দীর্ঘদিন ধরেই একই কৌশলে একের পর এক ভবন মালিকের কাছ থেকে ঘুষ আদায় করে আসছেন। রাজউকের নিয়ম অনুযায়ী যেখানে অবৈধ বা নকশা বহির্ভূত নির্মাণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে উল্টো ঘুষের বিনিময়ে নির্মাণকাজ চলমান রাখতে সহায়তা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভবন মালিক বলেন, রাজউকের পরিদর্শকরা হোল্ডিং নম্বর বা প্লট নম্বর দেখেই বুঝে নেন কোথা থেকে কত আদায় করা যাবে। টাকা না দিলে কাজ বন্ধ, নোটিশ ও ভাঙার ভয় দেখানো হয়।

সচেতন নাগরিকদের মতে, রাজউকের এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে রাজধানীতে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবন বাড়ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নগর ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক উজ্জ্বল দেবনাথের বক্তব্য জানতে তার অফিসে গেলে তিনি প্রতিনিধীদের দেখে কুরুচীপূর্ন মন্তব্য করেন।

রাজউক জোন ৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলাম কে কল করে মুঠো ফোনে ইমারত পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এবং অভিযোগের বিষয়টি ও আমরা খতিয়ে দেখছি।

দুর্নীতিবিরোধী সংগঠন ও স্থানীয়রা দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নচেৎ রাজউকের ভেতরে গড়ে ওঠা এই ঘুষ বাণিজ্য আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা তাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলজিইডিতে কে এই বহুরূপী ফাত্তাহ

স্টাফ রিপোর্টারঃ নাম তার মো. আবু ফাত্তাহ। কখনো সাংবাদিক, কখনো সম্পাদক। কখনো বা এলজিইডি’র পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে নিজেকে পরিচয় দেন। তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, সিনিয়ির জার্নালিস্ট হিসেবে নিজের পরিচয় দিয়ে রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তিনি এলজিইডি’র মিডিয়া পরামর্শক হিসাবে নিয়োজিত রয়েছেন। এখানে যোগদানের পূর্বে একটি জাতীয় দৈনিকে সাব-এডিটর হিসেবে কাজ করতেন তিনি। এলজিইডিতে মিডিয়া পরামর্শক পদটি তিনি বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে। পতিত শেখ হাসিনা সরকার প্রধানের তৎকালীন জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামের সুপারিশে এলজিইডিতে মোটা অংকের বেতনে মিডিয়া কনসালটেন্ট হিসেবে চাকরি পান সিরাজগঞ্জের আবু ফাত্তাহ। প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত অনেক প্রধান প্রকৌশলী অবসরে গেলেও এবং ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে মিডিয়া কনসালটেন্ট ফাত্তাহ। পুরো আওয়ামী

আরও পড়ুন
language Change