তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম

অবৈধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

অবৈধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদনঃ
আইন অনুযায়ী পলিথিন ব্যবহার নিষিদ্ধ। পলিথিন উৎপাদ করলে ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু আইন প্রয়োগ করে পরিবেশ বিধ্বংসী পলিথিন বন্ধ করার যেন কেউ নেই। শুধু রাজধানী ঢাকাতেই প্রতি দিন ১ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। এ হিসেবে প্রতিমাসে ব্যবহার হচ্ছে ৪১ কোটি পিস। পলিথিন ব্যবসায়ীদের দৌরাত্বের কারণে পাটপণ্য ব্যবহারও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

রাজধানীর চকবাজার, লালবাগ,হাজারীবাগ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর,সাভারসহ পুরান ঢাকার বিভিন্ন জায়গায় পলিথিনের ফ্যাক্টরী গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে আওয়ামী ফ‍্যাসিস্টের দোসর বৈষম‍্য বিরোধী ছাত্র হত‍্যার একাধীক মামলার আসামী ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের আমিনুল হক মুরাদের নিজস্ব প্রতিষ্ঠান পূর্বে মধু ট্রান্সপোর্ট বর্তমানে রহমানিয়া ট্রান্সপোর্টের মাধ‍্যমে ঢাকা থেকে বগুড়ায় অবৈধ পলিথিন পাঠানো হয় যাহা সম্পূন্ন বেইনী। বগুড়ায় সেই বেইনী পলিথিনের সিন্ডিকেটের একক নিয়ন্ত্রণ করেন বগুড়া শহর বিএনপি প্রকাশনা সম্পাদক ও বগুড়া ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল শেখ নাহিদ।

অভিযোগ আছে বগুড়া বিএনপি নেতা আফজাল হোসেন নাহিদের একক সিন্ডিকেটে বগুড়ায় অবৈধ পলিথিনের বাজার নিয়ন্ত্রণ হয়। অবৈধ পলিথিনের ব‍্যবসায়ীদের জিম্মি করে নাহিদ প্রতিমাসে চাঁদা তুলেন ১২ লক্ষ টাকা।

নামপ্রকাশে অনুচ্ছুক বগুড়ার এক অবৈধ পলিথিন ব‍্যবসায়ী বলেন,ঢাকা থেকে আমাদের পলিথিনের কাভার্ডভ‍্যান বগুড়া ঢুকলে নাহিদ তার সহযোগি রাম বাবু ও সাত্তার’কে দিয়ে কাভার্ডভ‍্যান আটক করে ব্ল‍্যাংকমেইল করে টাকা আদায় করেন। আমার মতো প্রতিটি অবৈধ পলিথিন ব‍্যবসায়ীদের কাছ থেকে একটি কাভার্ড ভ‍্যানে ১২০ বস্তা পলিথিন আসে।এক বস্তা পলিথিনের জন‍্য নাহিদ’কে দিতে হয় ৫০০ টাকা, ১২০ বস্তা পলিথিনে নাহিদের পকেটে যায় ৬০ হাজার টাকা।কখনও দুই গাড়ি গেলে নাহিদ পায় প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টাকা ।গড়ে হিসাব করলে নাহিদের পকেটে যায় ১২ লক্ষ টাকার অধিক।

বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বগুড়ায় কেউ দলের নাম ভাঙ্গিয়ে কাউকে হয়রানি অথবা চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে ধরিয়ে দিবেন,আমার দল বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাই নেই।

অভিযোগের বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন,এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি আসলে আমরা ব‍্যবস্থা নিবো। অনুসন্ধানে জানা যায়,ফ‍্যাসিস্টের দৌষর মুরাদের ম‍্যানেজার মোশারফ ও জুবায়ের কাছে থেকে এই টাকা কালেকশন করেন নাহিদের সহযোগী রামবাবু ও সাত্তার। গোডাউন।জালালের সাথে কথা বললে সময় নিউজ বিডিকে জানায়,আমার দুইটা ফ্যাক্টরি আছে, একটা সাভার বাড়িতে অন্যটা লালবাগ এলাকায়,আমার নিজস্ব ট্রন্সপোর্ট।এছাড়া আছেন সন্জিত, দাদন, আলাউদ্দিন, সোহান,মিন্টু, জসিম,শাকিল, বাচ্চু,আতিক,ছোট সুমন সহ আরো অনেকে।

কিছুদিন আগে র‍্যাবের অভিযানে চকবাজারের বাগান বাড়ি,কামরাঙ্গীরচর এবং সুত্রাপুরের কয়েকটি কারখানায় জরিমানা করা হয়। তারপরও অবৈধ পলিথিন ব্যবসায়ীরা বসে নেই, কারখানা
গুলোতে চলছে উৎপাদন।সরেজমিনে  দেখা য়ায় রাজধানী ঢাকার নবীনগর,বাইপাইল, আশুলিয়া,রপ্তানি ইপিজেড পলিথিনের এলাকায় চলছে রমরমা বানিজ্য। তবে এসব এলাকায় পলিথিনের কারখানা নেই।সিন্ডিকেটের মাধ্যমে পুরান ঢাকা থেকে পলিথিন নিয়ে আসে। এই এলাকায় প্রধান পলিথিন ব্যবসায়ী সেলিম। সেলিমের ম্যানেজার তার আপন শ্যালক সাদ্দাম। সাদ্দামের গোডাউন আশুলিয়ার বাইপাইলে। বছর খানেক আগে সেলিম ছিল বড় পলিথিন ব্যবসায়ী বর্তমান তার শ্যালক সাদ্দাম অত্র এলাকার বড় পলিথিনও ব্যবসায়ী।সাদ্দাম এখন ও এলাকায় পলিথিন ব্যবসার প্রধান নিয়ন্ত্রক।
পুরান ঢাকার লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, সুত্রাপুর,হাজারীবাগ থানায় গড়ে উঠেছে কয়েকশত পলিথিন কারখানা। পলিথিন কারখানা গুলোর সন্ধানে গেলে বাগানবাড়ি ক্লাবঘাট আশরাফ আলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাউন্ড সিডি রেকডিং এর বিপরীত পাশে বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলায় কারখানা রয়েছে। কারখানার মালিকের নাম মোঃ জালাল। পলিথিন ব্যবসার জন্য যাপ্রয়োজন হয় কারখানা, ট্রন্সপোর্ট এবং গোডাউন সবই জালালের আছে।সনজিত এবং জালাল একই সাথে ব্যাবসা করেন।

ইসলামবাগ এরশাদ কলোনী মসজিদের সামনে ডাইনের গলিতে ২য় তালায় রমিজের কারখানা।দেবিদাস ঘাট রিস্কা গ্যারেজের সামনে হাতের ডান পাশের বিল্ডিং এর ২য় তালায় অপুর কারখানা।অপু সাথে ফোনে যোগাযোগ করলে ফোন বিজি পাওয়া যায়। কেল্লার মোড় ঝোলা পট্টি মিয়া ভাইয়ের বাড়িতে সোহানের কারখানা, আলাউদ্দিনের কারখানা ঝোলা পট্টিতে। দাদনের কারখানা কামালবাগ লাকড়ি পট্টিতে।আরো কারখানা মালিক আছেন মিন্টু, শাকিল,জসিম ও আতিক। পলিথিন ব্যবসাটি নিয়ন্ত্রিত হয় সিন্ডিকেটের মাধ্যমে। তথ্য সংগ্রহের জন্য পলিথিন ব্যবসায়ী সেজে পুরান ঢাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আপনারা যদি পলিথিন ব্যাবসা বা কারখানা দিতে চান তাহলে আমির হাজির কাছে যান উনি এই ব্যবসার সিন্ডিকেট উনার কাছে বললে সব ব্যবস্থা করে দিবে। আমির হাজীর কোন কারখানা নেই গোডাউন নেই তবে সব কিছু নিয়ন্ত্রণ করে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আফজাল হোসেন নাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার শত্রু থাকতে পারে তারা এসব করতেছে কারন আমি কাউন্সিলর নির্বাচন করবো তার জন‍্য আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ‍্যা অপবাদ দিয়েছে আপনাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিরপুরে কসমো স্কুলে আগুন ধোঁয়ায় আচ্ছন্ন পাঁচতলা ভবন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে৷বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের কাছে সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনের সর্বত্র প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে৷ স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেবার কাজ করছে এলাকাবাসী। হঠাৎ করে স্কুল ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
language Change