তারিখ লোড হচ্ছে...

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি
পাঠক সংখ্যা
638

জান্নাত আশাঃ

দেশের স্বাস্থ্যখাতে গত ১৭ বছরে দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে, ঔষুধ থেকে শুরু করে ডাক্তারদের শিক্ষাসনদ নিয়ে মহা জালিয়াতি হয়েছে পদে পদে। এমনি এবার এক তথ্য পাওয়া গেছে খুলনার গাজী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি (মনোরোগবিদ্যা) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতারের। ২০২৩ সালের মে মাসে সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পান সহযোগী অধ্যাপক পদে। এর আগে তিনি চাকরি করেছেন রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজে। গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় জমা দেওয়া নিজের অভিজ্ঞতা সনদে নেন জালিয়াতির আশ্রয়।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময়ও তিনি ফের জালিয়াতি করেন। পদে পদে এমন অনিয়ম করেও বহাল তবিয়তেই আছেন চিকিৎসাবিদ্যার এ শিক্ষক। অভিযোগ রয়েছে, এসব অনিয়মে তাকে সহযোগিতা করেছেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ। কালবেলার হাতে আসা সংশ্লিষ্ট নথি বিশ্লেষণ ও যাচাই করে এসব অভিযোগের প্রমাণও মিলেছে।

জানা যায়, আবেদনের মাত্র কয়েক দিনের মাথায় পদোন্নতি পান ডা. শাম্মী আখতার। তাকে ২০২৩ সালের ১৮ মে গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ড সাইকিয়াট্রি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়। তার আগে তিনি একই বছরের ১৩ মে পদোন্নতির জন্য অধ্যক্ষের কাছে আবেদন করেন। সেখানে উল্লেখ করেন, তিনি ২০২১ সালের ১ জানুয়ারি গাজী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে আশিয়ান মেডিকেলে সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। অথচ শাম্মী আখতার গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় আশিয়ান মেডিকেল কলেজের যে অভিজ্ঞতা সনদ জমা দেন সেখানে উল্লেখ করেছেন যে, ২০২০ সালের ৯ জানুয়ারি ওই মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের ১৯তম সভায় সহকারী অধ্যাপক হিসেবে তার চাকরি নিয়মিত করা হয়। শাম্মী আখতারের জমা দেওয়া অভিজ্ঞতা সনদে অধ্যক্ষ হিসেবে সই করেন অধ্যাপক ডা. মো. শহীদ হোসেন। অথচ ওই সময়ে এই ব্যক্তি আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন না।

সবুজ বাংলাদেশ এর হাতে আসা নথি অনুযায়ী, ওই সময়ে আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ডা. আকতারুন নাহার এবং উপাধ্যক্ষ ছিলেন ডা. মোহাম্মদ জামান আবু নাসের। ২০২০ সালের ১২ জুলাই আশিয়ান মেডিকেল কলেজের ১৫তম গভর্নিং বোর্ডের সভা হয়। সেখানে শাম্মী আখতারকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ নিয়মিত করা হয়। ওই কাগজে অধ্যক্ষ হিসেবে সই করেন ডা. আকতারুন নাহার। অথচ গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের অনুমোদিত রেজুলেশনে বলা হয়েছে, তাকে সহকারী অধ্যাপক পদে ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে নিয়মিতকরণের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির অনুমতি প্রদান করা হলো।

অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজ জমা দিয়ে গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসুর সহযোগিতায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্ত হন। পরবর্তী সময়ে তাকে গভর্নিং বোর্ডের সভায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য তিন বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদিত/স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হয়। এ ছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতার তিন বছর পূর্ণ করতে হয়। যা শাম্মী আখতারের তখন ছিল না।

যদিও চাকরি-পদোন্নতিতে নিজের বিরুদ্ধে উঠা জালিয়াতির সব অভিযোগ অস্বীকার করেছেন ডা. শাম্মী আখতার। তিনি সবুজ বাংলাদেশকে বলেন, ‘নিয়োগ, চাকরি ও পদোন্নতিতে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি নিয়মতান্ত্রিকভাবে চাকরি করছি। আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আশিয়ান মেডিকেল কলেজে বছরখানেক চাকরি করেছি। সেখানে বেতনসহ অন্যান্য বৈষম্যের কারণে চাকরি ছেড়ে দিই। তিনি আরও বলেন, ‘সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময় বোর্ড সদস্যরা আশিয়ান মেডিকেল কলেজে ফোন করে আমার কাগজপত্রের সত্যতা যাচাই করেন। তারপর গাজী মেডিকেল আমাকে ভাইভাতে ডেকেছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোটারঃ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ​শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা

আরও পড়ুন
language Change