তারিখ লোড হচ্ছে...

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

মস্তিষ্ক ভালো রাখবে ফাইবার

মস্তিষ্ক ভালো রাখবে ফাইবার
পাঠক সংখ্যা
638

স্বাস্থ্য ডেস্কঃ

ফাইবারসমৃদ্ধ খাবারের কথা উঠলেই আমরা সাধারণত হজমের কথা ভাবি। কিন্তু শুধু পেট ভালো রাখাই নয়, মস্তিষ্ক সুস্থ রাখতেও ফাইবারের ভূমিকা অনেক বড়। নিয়মিত ফাইবার খেলে শরীর ভালো থাকে, দীর্ঘদিন কর্মক্ষম থাকা যায় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকিও অনেকটাই কমে। দুঃখজনক হলেও সত্য, দৈনন্দিন খাবারে আমরা অনেকেই প্রয়োজনের তুলনায় কম ফাইবার খাই। অথচ শাকসবজি, ফল, ডাল, বাদাম, বীজ ও পূর্ণ শস্যের মতো খাবারেই রয়েছে এই গুরুত্বপূর্ণ উপাদান।

ফাইবার শরীরে কীভাবে কাজ করে
ফাইবার এক ধরনের কার্বোহাইড্রেট, যা শরীর সহজে হজম করতে পারে না। এটি অন্ত্র দিয়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় বের হয়ে যায়। এতে মলের পরিমাণ বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে এবং পেট দীর্ঘ সময় ভরা থাকে। ফাইবার ধীরে হজম হয় বলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না। তাই ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের মেদ জমার ঝুঁকিও কমে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফাইবারসমৃদ্ধ খাবার খান, তাদের হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস ও কোলন ক্যানসারের ঝুঁকি তুলনামূলক কম। অন্ত্রের সঙ্গে মস্তিষ্কের সম্পর্কআমাদের অন্ত্রে থাকা উপকারী জীবাণুগুলোর জন্য ফাইবার হলো প্রধান খাদ্য। এই জীবাণুগুলো ফাইবার ভেঙে এমন কিছু উপাদান তৈরি করে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং কোষকে শক্তি জোগায়।

এই প্রক্রিয়ার মাধ্যমেই অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ তৈরি হয়। বিজ্ঞানীরা একে বলেন গাট ব্রেইন কানেকশন। এই সংযোগ ভালো থাকলে চিন্তাশক্তি, মনোযোগ ও স্মৃতিশক্তি ভালো থাকে।

ফাইবার কীভাবে মস্তিষ্ককে সুরক্ষা দেয়
গবেষণায় দেখা গেছে, যারা বেশি ফাইবার খান, তাদের ডিমেনশিয়া ও স্মৃতিভ্রংশের ঝুঁকি কম। ফাইবার অন্ত্রের আবরণকে শক্ত রাখে, ফলে ক্ষতিকর উপাদান রক্তে ঢুকে মস্তিষ্কে পৌঁছাতে পারে না। বয়স্কদের ওপর করা গবেষণায় দেখা গেছে, ফাইবারসমৃদ্ধ খাদ্য গ্রহণকারীদের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি তুলনামূলক ভালো থাকে। কিছু পরীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট ধরনের ফাইবার বা প্রিবায়োটিক কয়েক মাস খাওয়ার পর মনোযোগ ও স্মৃতিতে ইতিবাচক পরিবর্তন আসে।

মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্ক আছে
ফাইবার থেকে তৈরি উপকারী উপাদান বিষণ্নতা কমাতে, ঘুমের মান উন্নত করতে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আলঝেইমারের রোগীদের ক্ষেত্রে দেখা গেছে, তাদের অন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যা কম এবং প্রদাহ বেশি থাকে। এটি অন্ত্র ও মস্তিষ্কের সম্পর্ককে আরও স্পষ্ট করে।

কীভাবে খাবারে ফাইবার বাড়াবেন
খাদ্যতালিকায় ফাইবার বাড়ানো খুব কঠিন নয়। প্রতিদিনের রান্নায় ডাল, মসুর, ছোলা, মটরশুঁটি রাখুন। সাদা চালের বদলে লাল চাল বা আটার রুটি খাওয়ার চেষ্টা করুন। শাকসবজি বেশি খান এবং ফল পুরোটা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নাশতায় আপেল, পেয়ারা, বাদাম, বীজ বা ঘরে তৈরি পপকর্ন ভালো বিকল্প হতে পারে। যাদের চিবাতে সমস্যা হয়, তারা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফাইবার সাপ্লিমেন্ট নিতে পারেন।

ফাইবার শুধু হজমের জন্য নয়, মস্তিষ্কের সুরক্ষা, স্মৃতিশক্তি ধরে রাখা এবং মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারে সামান্য কিছু পরিবর্তন যেমন বেশি শাকসবজি, ডাল ও পূর্ণ শস্য যোগ করলেই দীর্ঘমেয়াদে শরীর ও মস্তিষ্ক দুটোই থাকবে সুস্থ। সুস্থ বার্ধক্যের পথে ফাইবার হতে পারে আপনার নীরব সহায়ক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর মামলায় বাবা চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহির কোনা গ্রামের মৃত আ. মোতালিবের ছেলে মো. আনোয়ারুল ইসলাম আঙ্গুর মিয়া (৭৩), তার ছোট ভাই খুরশিদ মিয়া (৫২) এবং আঙ্গুর মিয়ার ছোট ভাই মেনু মিয়ার ছেলে সাদেক মিয়া (৩৬)। তিন আসামিই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১০ আগস্ট আনোয়ারুল ইসলাম আঙ্গুর মিয়া, তার ভাই খুরশিদ মিয়া এবং ভাতিজা সাদেক মিয়া মিলিতভাবে আঙ্গুর মিয়ার মেয়ে মীরা আক্তারকে ছুরি দিয়া বুকে

আরও পড়ুন
language Change