তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস

আইন অমান্য করে বরিশাল বিভাগে চলছে ইটভাটা

আইন অমান্য করে বরিশাল বিভাগে চলছে ইটভাটা
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

আইন লঙ্ঘন করে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ইটভাটা চালানো হচ্ছে । সরেজমিনে বরিশাল বিভাগের কয়েকটি ইটভাটায় ঘুরে দেখা যায় কৃষি জমি, বিভিন্ন নদীর পাড় থেকে মাটি কেটে এনে ব্যবহার করা হয় ইটভাটা । ইট ভাটার চিমনির উচ্চতা ১৩০ ফুট হওয়ার কথা থাকলেও অধিকাংশ ইটভাটার চিমনির উচ্চতা কম আছে। ইট ভাটার ধুলাবালি এবং ধোয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে ছাত্র-ছাত্রী এবং বয়স্ক মানুষ। ইটভাটা থেকে ইট নেওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টাফি যা সরকার নিবন্ধিত নয়। টাফি চলাচল করার জন্য নষ্ট হচ্ছে রাস্তাঘাট।

বরিশাল বিভাগের অধিকাংশ ইটভাটায় খোলা বাথরুম স্থাপন করেছে। যার দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাচলা করাই দুষ্কর। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় লোকজন। পরিবেশ দপ্তর আইন অনুযায়ী লোকালয়,বাজার, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত ০১(এক) কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের নিয়ম থাকলেও কেউ তো মানছেন না। আইন অমান্য করে একের পর এক গড়ে উঠছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটার ধোয়া ও ধুলা বালির কারণে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, বিপর্যয়ের মুখে কৃষি জমি। এতে বাতাস দূষিত হয়ে শ্বাসকষ্ট, চর্ম ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বেশিরভাগ ঝুঁকিতে আছে নবজাতক শিশুরা। এরপরও কোন মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট দপ্তরের।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের তথ্য মতে জানা গেছে, বরিশাল জেলায় ২২৫ টি,ঝালকাঠি জেলায় ৫২ টি, পিরোজপুর জেলায় ৪০ টি, ভোলা জেলায় ৯৬ টি, পটুয়াখালী জেলায় ৬৯ টি এবং বরগুনা জেলায় ৪৪ টি সর্বমোট ৫২৬ টি ইটভাটা আছে। বরিশাল বিভাগের সর্বমোট ২০৫ টি অবৈধ ইট ভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ইট ভাটা বরিশাল ১১১টি,ভোলা ২৭ টি,পিরোজপুর ১৫ টি,ঝালকাঠি ৩০ এবং পটুয়াখালী ২২ টি সর্বমোট ২০৫ টি অবৈধ ইট ভাটা।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ জানিয়েছেন, ইট ভাটার ধুলাবালি এবং ধোয়ার কারণে এলাকার কৃষি ফসল হচ্ছেনা। আম বাগান নষ্ট হয়ে গেছে, নারিকেল গাছে নারিকেল ধরতেছে না এবং বিভিন্ন প্রকার ফলজ গাছে কল ধরতেছে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানিয়েছেন এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। অধিকাংশ ইট ভাটার পাশেই আছে শিক্ষা প্রতিষ্ঠান।ছোট ছোট শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এলাকার একাধিক মানুষ দাবি করেন সরকারের নিয়ম লংঘন করে যারা ইটভাটা চালায় তা যেন বন্ধ করে দেওয়া হয় এটাই সাধারণ মানুষের প্রশাসনের কাছে প্রত্যাশা।

বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ বলেন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির ধোঁয়া অত্যন্ত বিষাক্ত। এতে থাকা কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ফর্মালডিহাইড ও কালো কার্বন খুব দ্রুত শ্বাসতন্ত্রে ক্ষতি করে। দীর্ঘমেয়াদে অ্যাজমা, ব্রংকাইটিস, ফুসফুস প্রদাহ, উচ্চ রক্তচাপ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। চোখের জ্বালা, মাথা ঘোরা ও মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছানোর ঝুঁকি থাকে। শিশু ও গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।যত দ্রুত সম্ভব এসব চুল্লি বন্ধ করা জরুরি, জানান তিনি।

বরগুনা জেলা কৃষি কর্মকর্তা জনাব রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় আশেপাশের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। ফলজ গাছে ফল ধরতেছে না।পরিবেশ এবং কৃষকরা আছে হুমকির মুখে। ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যহত হয়,পরাগায়ন প্রক্রিয়ায় ব্যহত হয় যার ফলে ফুল ফল ফলনের উপরে ৪০-৬০% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফল সঠিকভাবে পরাগায়ন না হওয়ার কারণে ফল ঝড়ে পড়ে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ বলেন, বরিশাল বিভাগের ০৬ টি জেলায় ২০৫ টি অবৈধ ইটভাটা আছে। ইতি পূর্বেই আমরা অভিযান চলমান রেখেছি। সামনেও এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের বিভাগীয় পরিচালক এ বিষয়ে স্বচ্ছর রয়েছেন। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। সবগুলো অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামে প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি ও ফতুল্লার দুটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে

আরও পড়ুন
language Change