তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্রী

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

নড়াইলের লোহাগাড়া উপজেলার সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন পেকুয়ার কলেজছাত্রী প্রেমিকা। গত সোমবার দিবাগত রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভী পাড়ায় প্রেমিক আমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক আমিনুরসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

আমিনুর রহমান সাতকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারদোনা মৌলভী পাড়ার মৃত শব্বির আহমদের ছেলে। প্রেমিক আমিনুর রহমানের দাবি প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। আর কলেজছাত্রী প্রেমিকার স্বজনদের দাবি মেয়েকে হত্যা করা হয়েছে। এখন সবার প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা?

জানা যায়, এখন থেকে প্রায় দেড় বছর আগে কক্সবাজারের পেকুয়ার টৈটং এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভীপাড়ার আমিনুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমিনুর বিভিন্ন সময়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বেড়াতে গেছে।

গত সোমবার সকালে আমিনুর রহমান কলেজছাত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় এবং হোটেলে উঠে। বিকালে কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় নেমে যায়। এরপর কলেজছাত্রীর মোবাইল নম্বর ব্লক করে দেয়। ওই কলেজছাত্রী ঘরে পৌঁছার পর প্রেমিকের মোবাইলে বার বার কল দিয়েও সংযোগ না পাওয়ায় রাতে সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে চলে আসে। প্রেমিকের বাড়িতে আসার পর তার পরিবারের সদস্যরা জানায় আমিনুর বাড়িতে নাই। তখন কলেজছাত্রী প্রেমিক আমিনুরের পরিবারের সদস্যদেরকে প্রেমের সম্পর্ক, সকালে কক্সবাজারে যাওয়া এবং হোটেলে উঠার বিষয়টি জানায়। এজন্য বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে। এসময় আমিনুরের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা গালিগালাজ ও মারধর করে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর ওই কলেজছাত্রী সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুরের কাছে ফোন করে প্রেমিকের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করে।

এদিকে মঙ্গলবার ভোরে প্রেমিক আমিনুরের বোন কলেজছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুর জানান, মেয়েটি রাতে আমাকে ফোন করে আমিনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা বলেছে। তাকে প্রেমিক আমিনুরের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। তখন আমি তাকে অভিভাবকদের নিয়ে আসতে বলেছি। সকালে জানলাম মেয়েটি মারা গেছে। তবে কিভাবে মারা গেছে সে বিষয়ে আমি কিছুই জানি না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, ওই কলেজছাত্রীকে ভোরের দিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা গেছে। তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন নাই। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাাচ্ছে না।

ওই কলেজছাত্রীর চাচা মিজানুর রহমান জানান, প্রেমিক আমিনুর বিয়ের কথা বলে মেয়েকে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর হোটেলে উঠে। কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় এসে গাড়ি থেকে নেমে যায়। পরে আমিনুর মেয়ের মোবাইল নম্বর ব্লক করে দেয়। মেয়ে ঘরে পৌঁছার পর আমিনুরকে ফোনে না পেয়ে রাতে প্রেমিকের বাড়িতে চলে যায়। সেখানে প্রেমিকের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা মিলে তাকে গালিগালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদের আঘাতে মেয়েটি মারা যায়।

ঘটনার বিষয়ে প্রেমিক আমিনুর রহমান মুঠোফোনে জানান, তার প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। তাকে কেউ মারধর করেনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিষাক্ত কেমিক্যাল খেয়ে পোশাক কর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় বৃহস্পতিবার একটি পোষাক তৈরির কারখানার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বিষাক্ত কেমিক্যাল খেয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত কর্মীর নাম মো. ইদ্রিস আলী (২৩)। তিনি উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে কারখানার কার্টুন সেকশনে কাজ করতেন। মৃত্যুর আগে ওই শ্রমিক কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন। অগোছালো ভাষায় সেখানে তিনি লেখেন, ‘মন্ডল গ্রুপের মন্টিন্স লিমিটেড এখানে এক বছর যাবত চাকরি করি। কিছু লোক আসার তিন মাস এবং ছয় মাস হচ্ছে তাদেরকে পার্মান (পার্মানেন্ট) করে। আমাকে করে না কারণ হচ্ছে আমরা মেশিনের লোক। একদিন ছয়টায় গিয়েছিলাম তার জন্য আমাদেরকে বিচার করছি আমি কি অপরাধ করছি। তাদের জন্য আমার জীবন আমি

আরও পড়ুন
language Change