ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোল্লা ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর মাস্টার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গাছা এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির এক নির্বাচনি জনসভায় বহু লোকের মিছিল নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তারা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
তারা গণমাধ্যমকে জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত