ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।
রোববার ১ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে অভিযান চালিয়ে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত