ডেস্ক রিপোর্টঃ
নাটোরের সিংড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিংড়ায় বামিহাল বাজারের অভিযান চালিয়ে ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় সেনাবাহিনী। এরপর সেখান থেকে ওই যুবককে আটক করা হয়। আব্দুল্লাহ (২৮) পাবনার ঈশ্বরদীত উপজেলার রুপপুর এলাকার বকুল হোসেনের ছেলে। সেনা সূত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে সিংড়া উপজেলার বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
এ সময় গ্যারেজের ভেতরে গোপনে গড়ে ওঠা অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় সেনা সদস্যরা। পরে সেখান তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম ও কাঁচামালসহ আব্দুল্লাহকে হেফাজতে নেয়া হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রসহ আব্দুল্লাহ নামে এক যুবককে সিংড়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত