ডেস্ক রেপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি তার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলামের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতির জন্য গত বুধবার ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সিইসি বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ায় ভাষণটি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভাষণও বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সিইসি বরাবর আবেদন দাখিল করেছে দলটি। জামায়াত সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার ৯ ফেব্রুয়ারি রাত ৯ টায় তাদের পক্ষ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত