তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন
পাঠক সংখ্যা
638

বরগুনা প্রতিনিধি

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আমতলী-তালতলী আসনে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো দলটির কোনো প্রার্থী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে এই অভূতপূর্ব জয় পায় হাতপাখা প্রতীক।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি দেশব্যাপী ২৬৮টি আসনে প্রার্থী দিলেও একমাত্র বরগুনা-১ আসনেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। বিজয়ী হওয়ার পর মো. অলি উল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। ক্ষমতার চেয়ারে বসা মানে আগুনের চাদর গায়ে দেওয়া। কারণ জনগণ যদি কষ্ট পায় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাদের উন্নয়ন এবং মনোবাসনা পূরণ করাই এখন আমার প্রধান চিন্তা।

বিগত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণে বরগুনা-১ আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও অলি উল্লাহর এই জয়কে স্থানীয় সাধারণ মানুষের নীরব বিপ্লব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১ জন

শেরপুরের ঝিনাইগাতীতে মিনিবাস পুকুরে উল্টে আহত ২০, নিহত-১ জন

শেরপুর সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন এবং সোহেল মিয়া (৩ মাস বয়স) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার ৭ই আগস্ট দুপুরে উপজেলার পূর্ব বন্ধভাটপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় নিখোঁজ ছিলেন,শিশু সোহেল মিয়া। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনার উপজেলা

আরও পড়ুন
language Change