তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করা নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক স্টোরিতে প্রকাশিত সেই ছবি ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে এবং সঙ্গে সঙ্গে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

অনেকে মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে ছবিটি অপু রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যবহার করেছেন। আবার কারও মতে, তারকাদের এমন রাজনৈতিক সম্পৃক্ততা বরাবরই বিতর্কের জন্ম দেয়। ফলে শুভেচ্ছা বার্তাটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও ডেকে এনেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনী এই সাফল্যের পর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে অভিনন্দন বার্তা।

এদিকে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি অপু বিশ্বাস নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে সরকারই ক্ষমতায় আসুক তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নারী নিরাপত্তা প্রসঙ্গেও জোর দিয়ে তিনি বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন অপু বিশ্বাস। নৌকার মাঝি হওয়ার আশায় মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন মেলেনি তার পক্ষে। সব মিলিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপটে অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত ও টিসিবি কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার:  কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি টিসিবি কার্ড বিতরণ করা হয়। ৫ ডিসেম্বর জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি। মামুন সিরাজুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত, ঈদগাঁও জালালাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৃণা সাহা, জালালাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ইউপি সদস্য মুজিবুর রহমান। অনুষ্ঠানে (ইউএনও) বিমল চাকমা বলেন, “জনগণের দোরগোড়ায় সেবার মান ত্বরান্বিত করতে

আরও পড়ুন
language Change