ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ঢাকায় সম্প্রতি হামলায় শিকার হয়েছিলেন সিলেটের বহুল আলোচিত স্বঘোষিত নাস্তিক জাহিদ হাসান। সিলেট থেকে আলেম-ওলামাসহ স্থানীয় জনসাধারণের গণপিটুনি খেয়ে পালিয়ে ঢাকায় এসেও শেষরক্ষা হয়নি তার। গত ১ ফেব্রুয়ারি দুপুরে মিরপুর ১নং বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে ফের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় জনরোষে পড়েন জাহিদ। শতাধিক উত্তেজিত জনতা জাহিদকে বেদম মারধর কর। গণপিটুনির ওই ঘটনা পরিণত হয় মিরপুরের 'টক অব দ্য টাউনে।
এরপর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন পুরস্কারঘোষিত এই শীর্ষ নাস্তিক৷ এর আগে সিলেটেও দফায় দফায় গণপিটুনির শিকার হন নাস্তিক জাহিদ৷ ইসলাম ধর্ম সম্পর্কে অশালীন ও বিদ্রুপাত্মক মন্তব্য ও লেখালেখির দায়ে জাহিদের বিরুদ্ধে ফুঁসে ওঠে সিলেটের ধর্মপ্রাণ জনসাধারণ। স্থানীয় আলেম-ওলামা ও জনসাধারণের অংশগ্রহণে পূণ্যভূমি সিলেটে নাস্তিক জাহিদের বিরুদ্ধে দফায় দফায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ। তবে এতেও ধর্মবিরোধী অবস্থান থেকে সরে আসেননি জাহিদ। ফলে বিক্ষুব্ধ জনতা তাকে একাধিকবার গণপিটুনি দেয়, লাঞ্চিত করে একাধিকবার। একপর্যায়ে আত্মগোপনে চলে জাহিদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন স্থানীয় মসজিদগুলোর ইমামেরা।
গণপিটুনি অবশ্য পিছু ছাড়েনি সিলেট থেকে পালিয়ে ঢাকায় চলে আসা জাহিদের। সেখানেও গণপিটুনির স্বাদ আস্বাদন করতে হলো তাকে। স্থানীয় একটি সূত্র জানায়, গুরুতর আহত জাহিদ নারায়ণগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তার ধর্মবিরোধী অবস্থান চাউর হয়ে যাওয়ায় দ্রুত সেখান থেকেও আত্মগোপনে চলে যান জাহিদ।
এ বিষয়ে মিরপুরের বায়তুল শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা ইখলাছুর রহমান বলেন, স্বঘোষিত নাস্তিক জাহিদকে যেদিন মিরপুরে তৌহিদী জনতা আটক করেছিলো, আমিও সেদিন সেখানে উপস্থিত ছিলাম। পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে জাহিদ যেসব অশ্রাব্য মন্তব্য করেছে, তাতে শরীয়া অথবা ব্লাসফেমি-যেকোনো আইনেই তার মৃত্যুদণ্ড অবধারিত৷ মহান আল্লাহ তাআলা এবং নবীজির শানে চরম বেয়াদবি করা জাহিদ নামের ওই গোস্তাখে রাসুলকে বাংলার জমিনের যেখানেই পাওয়া যাবে, ধর্ম অনুযায়ী তার প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেয়া হবে। আমরা সরকারকেও আহ্বান করবো, সরকার যেন নিজ উদ্যোগে জাহিদকে খুঁজে বের করে তার যথাযথ শাস্তি নিশ্চিত করে৷
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত