তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার। এ উপলক্ষে চীন, ভারত ও পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর স্বাক্ষরে এসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই দেশগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ।

এতদিন ধরে নতুন সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল বঙ্গভবন-এ। সেখানে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করাতেন বিজয়ী দলের নেতা এবং মন্ত্রীদের। তবে এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই ঐতিহ্যবাহী ধারায় পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৃহৎ পরিসরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও উন্মুক্ত করার লক্ষ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের সরাসরি উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু একটি আনুষ্ঠানিকতার পরিবর্তন নয়; বরং গণতান্ত্রিক চর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপনের একটি পদক্ষেপ। এর মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরের বড়াইগ্রামে র‍্যাব সদস্যকে বাগে আনতে সাজানো মানববন্ধন

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্য কোনো ত্রুটিও সাধারণ মানুষ অনেক বড় করে দেখেন। কিন্তু মুদ্রার অপর পাশ দেখে না কেউ। এবার র‌্যাব সদস্যকে বিভিন্নভাবে হয়রানি, হুমকি ও মিথ্যা মামলা দিয়ে নাজেহালের ঘটনা ঘটেছে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের মৃত আব্দুর রউফ মুন্সীর ছেলে মোঃ মিজানুর রহমান। মিজান অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে পুলিশের এএসআই পদে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে র‌্যাব হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করলেও মিজান একজন নিরহংকার ও সরল সোজা মানুষ। পেশাগত জীবনেই নয়, তার নিজ গ্রামেও মিজানের নামে নেই বিন্দুমাত্র অভিযোগ। অথচ এমন একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে নানাভাবে হুমকি, মানহানি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুনে অবাক হলেন ? অবাক হবারই কথা। র‌্যাব সদস্য মিজান চাকরির সুবাদে ঢাকায় থাকলেও তার পরিবার গ্রামেই

আরও পড়ুন
language Change