তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক

শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুরের নকলা উপজেলায় পতিত জমিতে ও বাড়ির আঙ্গীনায় ভোজ্য ও ঔষধি তেলবীজ ফসল সূর্যমুখী চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। সূর্যমুখীতে শতাংশে আয় হচ্ছে ২ হাজার টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা করে। নাম মাত্র শ্রমে ও সল্প ব্যয়ে বাড়তি আয়সহ সূর্যমুখীর দৃষ্টিনন্দন দৃশ্য সবার নজর কেড়েছে। সূর্যমুখীর প্রতিটি খেতে প্রতিদিনই বিভিন্ন বয়সের দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নকলার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের উপযোগী। স্বল্প সময়, অল্প ব্যয়ে ও নামমাত্র শ্রমে সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষি বিভাগ সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন এলাকায় সূর্যমুখী আবাদ করেছেন।

এবছর উপজেলার ৬টি ব্লকে বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৭টি কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সূর্যমুখীর চাষ পুরো উপজেলায় ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলে আশাব্যক্ত করছে কৃষি বিভাগ। যদিও নকলায় পরীক্ষা মূলকভাবে চাষ শুরু হয়েছিলো ২০১৫/২০১৬ সাল থেকে। চলতি রবি মৌসুমে উপজেলার লয়খা ব্লকে ২টি প্রদর্শনী এবং চন্দ্রকোনা, চরমধুয়া, বাছুর আলগা, কাজাইকাটা ও চরভাবনা ব্লকে ৩৩ শতাংশ করে জমিতে একটি করে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে নকলায় ২ হেক্টর জমিতে ৮-১০ জন কৃষক-কৃষাণী সূর্যমুখী চাষ করেছেন। তারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এল.টি সানফ্লাওয়ার-১ জাতের সূর্যমুখী রোপন করেছেন। প্রতিটি খেতে সূর্যমুখী ফুল ফোটেছে। কিছু কিছু খেতে সূর্যমুখীর ৫০%-৭০% বীজ হয়েগেছে।

লয়খা ব্লকের লয়খা গ্রামের কৃষক ফখরুল হাসান জানান, তার বাড়ীর আঙ্গীনার ৩৩ শতাংশ জমিতে সূর্যমুখী আবাদ করেছেন। বীজের ধরন দেখে তিনি আশা করছেন এবছর ফলন ভালো হবে। তিনি জানান, জমি তৈরি করা থেকে এপর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মিন্টু খানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগন তাকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন। তার জমিতে প্রথমে আমন ধান চাষ করা হয়েছিলো। এখন সূর্যমুখী চাষ করা হয়েছে। এর পরে রোপা আমন বা পাট রোপন করা হবে। মধ্যবর্তী ও অপ্রধান এ তেলবীজ ফসল চাষে অন্যরা আগ্রহী হলেও, ব্যাপকহারে বাজারজাতের সুযোগ না থাকায় কৃষকরা চিন্তিত। তাই কৃষকদের মধ্যে সূর্যমুখী আবাদে পিছুটান রয়েছে।

একই ব্লকের অন্য এক কৃষক সারোয়ার জাহান জানান, কৃষি বিভাগের সার্বিক তত্বাবধানে চাষ করা সূর্যমুখীর বাম্পার ফলন হবে। তিনি জানান, এরই মধ্যে শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন ও কৃষিবিদ সাগর চন্দ্র দে মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করেছেন। তাদের সূর্যমুখী খেতের ফুলের সৌন্দর্য দেখতে এসে অনেক দর্শনার্থী এই ফসল চাষের পদ্ধতিও শিখছেন বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে জানান, উপজেলার ৬টি ব্লকের পতিত জমিতে বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৭টি কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এতে কৃষকরা লাভবান হওয়ায় অন্যান্য কৃষকরা আগ্রহী হয়েছেন। এফসল চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন, ফলে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। আগামীতে উপজেলায় সূর্যমুখী আবাদের পরিমাণ ও কৃষকের সংখ্যা বাড়বে বলে তিনি আশাব্যক্ত করেন। ফলন দেখে অন্যান্য কৃষকরা তাদের পতিত জমিতে তেলবীজ ফসল হিসেবে সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন। সেইসাথে উপজেলার বিভিন্ন বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ও পতিত জমিতেও সূর্যমুখী চাষ করা হয়েছে।

পুষ্টি বিজ্ঞানের মতে, ভোজ্যতেলের মধ্যে সূর্যমুখীর তেল মানব শরীরের জন্য খুব উপকারী। সূর্যমুখী তেলে থাকা ম্যাগনেসিয়াম মানুষের মানসিক চাপ দূর করে এবং লিনোলিক এসিড মানব হার্ট ভালো রাখে। সূর্যমুখীর তেল অন্যান্য তেলের চেয়ে বেশ আলাদা। কোলেস্টেরলমুক্ত সূর্যমুখীর তেলে প্রচুর পরিমাণ প্রাণশক্তি থাকায় এটি মানব শরীরের দুর্বলতা কমিয়ে কর্মক্ষমতা বাড়ায়। রান্নার জন্য সয়াবিন বা সরিষা তেলের চেয়ে সূর্যমুখী তেল প্রায় ১০ গুণ বেশি পুষ্টিসমৃদ্ধ। শরীর সুস্থ রাখতে ও হাড় মজবুত করতে সূর্যমুখী তেল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে স্থানীয় পুষ্টিবিদরা জানান। এই তেলের উৎপাদন বাড়লে একদিকে মানুষ স্বাস্থ্যসম্মত ও অতিউপকারী তেল পাবেন, অন্যদিকে লাভবান হবেন চাষিরা। এটি মানবদেহের জন্য অনেকটাই মহৌষধ হিসেবে ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান জানান, চলতি মৌসুমে কৃষি বিভাগের সহায়তায় নকলা উপজেলায় ২ হেক্টর জমিতে কৃষকরা সূর্যমুখীর চাষ করেছেন। ৩ মাস মেয়াদি এই ফসলে লাভ বেশি পেলেও, স্থানীয় ভাবে বাজারজাত করার সুযোগ না পাওয়ায় কৃষকদের মাধ্যমে এই আবাদ বাড়াতে বেগ পেতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, ব্যাপকহারে বাজারজাতের ব্যবস্থা করলে কৃষকরা অধিক আগ্রহী হবেন। নভেম্বর মাসের প্রথমার্ধে সাড়িবদ্ধভাবে সূর্যমুখীর বীজ বপন করা হয়। বীজ বপনের ৯০ দিন থেকে ১০০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। সামান্য রাসায়নিক সার ও ২-৩ বার প্রয়োজনীয় সেচ দেওয়া ছাড়া বাড়তি যত্ন নিতে হয়না। সূর্যমুখী গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং এই তেল মানব দেহের জন্য বেশ উপকারী। এই তেলবীজ আবাদে ব্যয়ের তুলনায় কৃষকরা কয়েকগুণ লাভ পেয়ে থাকেন। পতিত জমিতে সূর্যমুখী চাষ করে যেকেউ স্বাবলম্বী হতে পারেন বলে মন্তব্য করেন কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। ঢাকার কানাডিয়ান হাইকমিশন জানিয়েছে, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল আগামীকাল রবিবার (৪ মে) থেকে চারদিনের সফরের লক্ষ্যে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন। পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। তার সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন। কারণ, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরবেন। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য- বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলি চিহ্নিত করবেন। তিনি গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের মাঠ পর্যায়ে পরিদর্শন করবেন যা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের

আরও পড়ুন
language Change