বিনোদন ডেস্কঃ
তামান্না ভাটিয়া তার নাচ, গ্ল্যামার আর পর্দায় উপস্থিতি সব মিলিয়ে বহুদিন ধরেই দর্শকের নজরের কেন্দ্রে রয়েছেন। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এ তাঁর ঝলমলে উপস্থিতি এবং ‘গফুর’ গানের নাচ আবারও প্রমাণ করেছে স্ক্রিনে কিভাবে মুহূর্তেই ঝড় তোলা যায়। এর আগে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’-র মতো গানেও তাঁর পারফরম্যান্স দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
তবে শুধু নাচ নয়, অভিনয়েও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি প্রজেক্টেও নিয়মিত কাজ করেছেন তামান্না। বিশেষ করে ‘দ্যা লাস্ট স্টোরিজ’-এ তাঁর অভিনয় নিয়ে আলোচনা কম হয়নি। সেখানে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে স্বচ্ছন্দ।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ধারণায় ভিন্ন সুর শোনালেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী। তাঁর কথায়, ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় তিনি কখনোই প্রকৃত অর্থে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি ‘সামান্য কিছু মুহূর্ত থাকতে পারে, তবে সচেতনভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছি।’
এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত পছন্দের অংশ বলেই জানালেন তামান্না। ডিজিটাল যুগে দর্শকের সামনে অসংখ্য কনটেন্ট থাকায়, একজন অভিনেত্রী হিসেবে নিজস্ব সীমা নির্ধারণ করাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
তবে এর অর্থ এই নয় যে তিনি নিজেকে আটকে রাখতে চান। বরং তাঁর বিশ্বাস চিত্রনাট্যের প্রয়োজনে যদি কোনো দৃশ্য থাকে, সেটিকে গল্পের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সিনেমার ভাষাও বদলাবে এটাই তাঁর দৃষ্টিভঙ্গি।
অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও তামান্নার চাহিদা আকাশছোঁয়া। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬মিনিটের নাচ পরিবেশন করে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৬কোটি রুপি যা তাঁর জনপ্রিয়তারই আরেক প্রমাণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত