স্টাফ রিপোর্টার :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে " স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬" প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষে সফল পথচলায় স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে স্টার আইকন লিডারশীপ এ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্ব দেয়া মানুষেরা।
১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় রাজধানীর বিজয়নগরস্থ অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে মানবাধিকার ও স্টার বাংলাদেশ মিডিয়া এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, চিকিৎসক ও ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট'স “ স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাওয়ার্ড বাই এফআইইএফ, কো-পাওয়ার্ড বাই- আদিত্য, স্পন্সর- উপার্জন মার্ট, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, প্রিন্ট মিডিয়া পার্টনার- দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাসাস এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
প্রধান আলোচক- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি (কো-অর্ডিনেটর- ইয়ুথ ফোরাম বাংলাদেশ), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), উপার্জন মার্ট এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মো: ইয়াহিয়া, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জি.এম শহিদুল ইসলাম, ফেরদৌস আহমেদ আসিফ (অ্যাডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট), উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা, ডা: শেখ মুহাম্মাদ মুনির হুসাইন (বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালটেন্ট এবং চীফ এডভাইজার- মেডিসিনাল মাইন্ডসেট, ডা: শারমিন জাহান কাদের (সিইও এন্ড চীফ কনসালটেন্ট সেলেসিয়াল গ্লো এসথেটিক এন্ড ট্রেইনিং সেন্টার) সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
ফ্যাশন-শো স্টপার ছিলেন ফ্যাশন শো অর্গানাইজার ও ফ্যাশন কোরিওগ্রাফার মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা মো: ইমতিয়াজ ।
দলীয় নৃত্য পরিচালক ছিলেন জামিল হোসেন খান।
সভাপতিত্ব করেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া।
সঞ্চালনা করেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।
এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে সফল নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করছেন; তাদের মধ্যে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ দেশের বরেণ্য ৪০ জন কে স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্ব ও গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়, যা আয়োজক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত