প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ২:৫২ পি.এম
মেঘনায় ইউএনও’র সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার ও সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে'র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল (20 মার্চ ) সোমবার উপজেলা কনফারেন্স রুমে আগামীকাল ২২ মার্চ প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় মেঘনা উপজেলায় ভার্চুয়ালি ভুমিহীনদের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সকল পর্যায়ের অংশীজনদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, থানার এস আই মিলন মিয়া, ইউপি চেয়ারম্যান বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ অন্যরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত