মৌলভীবাজার প্রতিবেদকঃ
পবিত্র রমজান উপলক্ষে ইংল্যান্ডের চ্যারেটি সংগঠন 'সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাড়ে চার শত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থিক উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পশ্চিম ভাড়াউড়া, মির্জাপুর ইউনিয়ন, দুপুরে হাইল হাওরের পাদদেশে অবস্থিত নিভৃত গ্রাম উত্তর উত্তরসুরে এবং সন্ধ্যায় শহরের হবিগঞ্জ সড়কস্থ উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ নগদ অর্থ উপহার বিতরণ করা হয়।
সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক মুহিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তুহিন চৌধু্রী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক হাফিজ আহমদ ও মো. আলফাজ উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ। পশ্চিম ভাড়াউড়া গ্রামে ১৭০ জন, মির্জাপুর এলাকায় ৩০ জন, উত্তর উত্তরসুর গ্রামে ১৫০ জন এবং হবিগঞ্জ সড়কে ১০০ জনসহ মোট ৪৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত