তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

নজরদারিতে আরাভ ঘনিষ্ঠরা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

মামুন ইমরান খান হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে। একে একে বের হয়ে আসছে স্বর্ণ ও নারী পাচারসহ আরাভের অজানা অধ্যায়। দুবাইয়ের বুর্জ খলিফায় থাকা আরাভের সাম্রাজ্যে বাংলাদেশ থেকে নারীদের নিয়ে কী করা হয়, সেখানে সেলিব্রেটিরা গিয়ে কী করতেন- প্রকাশ হচ্ছে তাও।

তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আরাভের বাংলাদেশি সহযোগীরা। পুলিশ পরিদর্শক হত্যার পর কোন প্রভাবশালীদের ছত্রছায়ায় আরাভ দেশ থেকে বিদেশে পালিয়েছে হিসাব কষা হচ্ছে তারও। ইতোমধ্যেই নাম এসেছে প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা, একাধিক সেলিব্রেটির।

পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দাদের একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে, আরাভের বাংলাদেশে থাকা সব নেটওয়ার্ক খোঁজা হচ্ছে। তালিকা করা হচ্ছে তার দেশি ও বিদেশী সহযোগীদের।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইতোমধ্যেই এক ডজনের বেশি সেলিব্রেটির নাম এসেছে আরাভের ঘনিষ্ট হিসেবে। এছাড়া দুবাই যাতায়াতকারী অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলীদের নামও আছে তালিকায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে আরাভ দুবাই পুলিশের হাতে আটক হয়েছে বলে গতকাল ‘খবর’ ছড়িয়ে পড়ে। তা গুঞ্জন নাকি সত্যি, নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ পুলিশ। তবে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিষয়টি পরিষ্কার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘আরাভ দুবাইয়ে গ্রেপ্তার হননি।’ অন্যদিকে বাংলাদেশের একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলছেন, বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে আরাভের ফিরিস্তি পাঠিয়ে রেড নোটিশ জারির জন্য চিঠি দেওয়ার পর থেকেই আরাভ দুবাই পুলিশের নজরদারিতে রয়েছেন। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। তাকে গ্রেপ্তারের বিষয়ে দুবাই পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশ যোগাযোগ রাখছে।

তারা বলছেন, আরাভ খানের রেসিডেন্স পারমিশন বাতিলের পাশাপাশি বিনা নোটিশে আরাভের দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ডেস্ক  জানিয়েছে, তাদের কাছে দুবাইয়ে আরাভ খান আটকের কোনো তথ্য নেই।

অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, ‘আরাভ খান আটক হয়েছে। তবে বাংলাদেশ পুলিশকে এখনও আনুষ্ঠানিকভাবে আটকের খবর জানানো হয়নি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি)  বলেন, ‘আরাভ খান আটকের কোনো তথ্য দুবাই পুলিশ জানায়নি। দুবাই পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে গত সোমবার রাত থেকেই আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর একইভাবে গতকাল সকালে শোনা যায় আরাভের আটকের বিষয়টিও। তবে দুবাইয়ের কোনো গণমাধ্যমও আরাভের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি বলে বাংলাদেশ পলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)  জানান, আরাভকে গ্রেপ্তারে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। ইন্টারপোল অনুরোধ গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত আরাভের নামে কোনো রেড নোটিশ ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়নি। এ বিষয়ে পুলিশ সদরের বক্তব্য হচ্ছে, রেডনোটিশ ওয়েবসাইটে প্রদর্শনের জন্য ৩-৪ দিন সময় লাগবে। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আরাভকে দুবাই থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।

আরাভকে গ্রেপ্তার ও দেশে আনা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা, পুলিশ সদর দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এসব দপ্তর।

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেও দুবার দেশে আসেন আরাভ:

দুবাইয়ে সোনার দোকান চালু করে সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খান যে বাংলাদেশি, সেটা দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের প্রায় সবাই জানতেন। এমনকি বিনোদন জগৎসহ সেখানকার বাংলাদেশি সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওই তরুণের সরব উপস্থিতি ছিল। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতীয় পাসপোর্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।

ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও গত বছরের মার্চ এবং সবশেষ গত ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। ফেসবুক লাইভে তিনি তার উপস্থিতির জানান দিয়েছিলেন। গত এক বছরে বাংলাদেশ সফরের সময় তিনি দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট থেকে ভিসা নিয়েছিলেন বলে কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে।

মেয়েদের দিয়ে যা করতেন আরাভ, কী বলছেন তার স্ত্রী:

কিশোরী ও তরুণীদের দিয়ে বিভিন্ন মানুষকে বাসায় ডেকে এনে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন রবিউল ইসলাম ওরফে হৃদয় ওরফে আরাভ খান। এ কাজে সহযোগিতা করতেন তৎকালীন স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। আরাভ আলাদা বাসা নিয়ে বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসাও করতেন বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন ইমরান খান হত্যা মামলায় গ্রেপ্তারের পর সুরাইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তথ্য দেন। দুবাইয়ে পলাতক রবিউল ওরফে আরাভ খানও এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলার নথিতে দেখা যায়, সুরাইয়া জবানবন্দিতে বলেছেন, ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার আশুতিয়া গ্রামের মতিউর রহমান মোল্লার ছেলে রবিউল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনে বিয়ে করেন। তবে রবিউল আলাদা বাসা নিয়ে থাকতেন এবং বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসা করতেন। একসময় তাকেও সহযোগিতা করতে বাধ্য করেন। মেয়েদের কাছে যারা আসত, তাদের আপত্তিকর ছবি তুলতে বাধ্য করতেন রবিউল। এরপর তাদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোরীকেও এসব কাজে ব্যবহার করতেন রবিউল। প্রসঙ্গত, ২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। ডিবি বলছে, দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারত যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। তবে আরাভ খান এক ফেসবুক লাইভে দাবি করেছেন, তার বনানীর অফিসে পুলিশ কর্মকর্তা মামুন এমরান খান খুন হলেও তিনি নিজে এই খুনে জড়িত নন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুনরায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

পুনরায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৩.৭ ।

আরও পড়ুন
language Change