হাফিজুর রহমান খানঃ
বরগুনার বেতাগীতে ধর্মপ্রাণ মুসল্লীদের ব্যানারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফ্রেরুয়ারি) র্যালিটি শুরু হয়ে সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন, বেতাগী মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব আতীকুর রহমান, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হাসান, সাবেক অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, বেতাগী সালেহিয়া আলীম মাদরাসার উপাধ্যক্ষ আব্দুল হাই নেছারি, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইউসুফ আলী, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম সহ। ধর্মপ্রাণ মুসল্লী, শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল- রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, রাখতে হবে। অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত