আলাউদ্দিন কবিরঃ
পিপল'স্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি ৩১৬ নং কোড রংপুরের পাগলাপীর শাখা উদ্ধোধন করলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো: মুজতাহিদুর রহমান। রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউপির রেয়াজের ব্রীজ সংলগ্ন এলাকায় এই শাখার উদ্ধোধন করা হয়।
গ্রামীণ পিছিয়ে পরা জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির রাষ্ট্রীয় সহায়কের একটি সহযোগী প্রতিষ্ঠান এই পিপল'স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি উল্লেখ করে সহকারী পরিচালক মোঃ মুজতাহিদুর রহমান বলেন, সারাদেশের আমাদের ৩৮টি জেলায় ৩১৬টি শাখায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু আছে। এর পাশাপাশি প্রত্যেকটি শাখায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু আছে বিশেষ ঋণ এবং উপবৃত্তির ব্যবস্থা। অত্র এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সহায়ক হবে আমাদের এই প্রতিষ্ঠান।
উদ্বোধনী দিনে পরিচালক মহোদয় নতুন ১২জন সদস্যের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা ঋণ প্রদান করে সাধারণের জণ্য উন্মুক্ত করেন। এই প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উক্ত প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার রংপুর রিজিওন একেএম মাজহারুল হক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক গংগাচড়া জোন মোঃ রবিউল আলম এবং রংপুরের পাগলাপীর শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মীর জামাল হোসেন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত