মো: মহিব্বুল্লাহঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “Bright Faces of Atpara & Grand Iftar 2026” অনুষ্ঠানকে কেন্দ্র করে ভুয়া কমিটি গঠন ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হিমেল আহমেদ সাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন আয়োজকরা।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি কথিত কমিটি তৈরি করে বিভিন্ন স্থানে তা প্রচার করছেন। অভিযোগ রয়েছে, কমিটিতে যাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশই বিষয়টি সম্পর্কে অবগত নন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক সংগঠন আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সংগঠনটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পরিচালক তানভীর হোসাইন বলেন, ভুয়া কমিটি তৈরি করে একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। যাদের নাম ব্যবহার করা হয়েছে, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তারা বিষয়টি অস্বীকার করেছেন। এ সংক্রান্ত স্ক্রিনশট, কল রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৮ রমজান আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “Bright Faces of Atpara & Grand Iftar 2026” অনুষ্ঠানটি বানচাল করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে এসব অপচেষ্টা উপেক্ষা করে নির্ধারিত সময়েই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
আয়োজকদের মতে, একটি শিক্ষার্থী-কেন্দ্রিক ইতিবাচক উদ্যোগকে ঘিরে ভুয়া কমিটি তৈরি ও মিথ্যা প্রচারণা চালানো অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, অভিযুক্ত হিমেল আহমেদ সাকিব মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সাম্প্রতিক এই ঘটনায় তার ভূমিকা নিয়ে স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত