তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে সেই দুর্ণীতিবাজ প্রধান শিক্ষকের থানায় অভিযোগ দায়ের

পাঠক সংখ্যা
638

সরিষাবাড়ী প্রতিনিধি –

  • জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও দুর্ণীতির সংবাদ তুলে ধরা এবং তথ্য অধিকার আইনে আবেদন দিয়ে তথ্য চাওয়ায় সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর বুধবার প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বাদী হয়ে দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন এডিটরস কাউন্সীলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।

জানা গেছে, গত ২৬ আগস্ট “রয়েছে নানা অনিয়ম বিদ্যালয়ের ৩৪ লক্ষ টাকা প্রধান শিক্ষকের সঞ্চয়ী হিসাবে জমা ” শিরোনামে দৈনিক আলোচিত জামালপুর পত্রিকা সহ কয়েকটি জাতীয় / অনলাইন পত্রিকায় সংবাদ পাঠিয়ে জামালপুর জেলা প্রশাসকের মেইলে তদন্তের জন্য আবেদন প্রেরণ করেন মাসুুদুর রহমান । ১৩ সেপ্টেম্বর সোমবার জামালপুর শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা মুস্তারী ইভা জামালপুর সদর এর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেনকে আহবায়ক , জামালপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলামকে সদস্য , জামালপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে ১০ কর্ম দিবসের মধ্য সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অফিস আদেশ জারি করেন।২০সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বরাবর আংশিক তথ্য চেয়ে মাসুদুর রহমান তথ্য অধিকার আইনে আবেদন করে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অনুলিপি প্রেরণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ পেরে মাসুদুর রহমানকে থামাতে না পেরে সরিষাবাড়ী থানায় ২২ সেপ্টেম্বর বুধবার প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বাদী হয়ে অভিযোগ দায়ের করে। বহুপন্থার অনিয়ম ও সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া নিয়ে শুরু সমালোচনার ঝড়। এদিকে সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করায় নিন্দা জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য থাকে যে, তিনি সরিষাবাড়ী উপজেলার সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন । পরে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন রত অবস্থায় ৫৬ হাজার টাকা দুর্নীতি করেন। দুর্নীতির দায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী তার মাসিক বেতন থেকে আত্মসাৎকৃত টাকা পরিশোধ করেন।২০১৫ সালের ১ জানুয়ারী সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই অর্থ আত্মসাৎ,নিয়োগ বানিজ্য ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, তার ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব (নং-৫৯২৬০১০০০০৩১৯) খোলে ছাত্রীদের কাছ থেকে প্রধান শিক্ষকের নিজ নামীয় ব্যক্তিগত সঞ্চয়ী হিসাবে ব্যাংক রশিদের মাধ্যমে ৩৪ লক্ষ ৬৬ হাজার ১৮১ টাকা আদায়, ২০১৫-২০১৬,২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরের ৫৮ লাখ ১৪ হাজার ১২ টাকা ০১ পয়সার দুর্নীতির দায়ে ছুটি ও ২য় বারের যোগদান,বিদ্যালয়ের অভ্যন্তরীণ কল্যাণ ট্রাস্ট থেকে নেওয়া নিভা রাণী পাল এর নিকট থেকে এমপিও করা বাবদ ১লক্ষ ত্রিশ হাজার টাকা উৎকোচ করার অভিযোগ রয়েছে।
১২ আগস্ট বিভিন্ন অনিয়ম, দুর্ণীতি অর্থ আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করায় তার অপসারনের দাবীতে মানববন্ধন করেন শিক্ষক/শিক্ষিকা,কর্মচারীবৃন্ধ।
প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন কোন কথা বলতে রাজী না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কথা হলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদার জানান, ১০ এপ্রিল দুর্ণীতির দায়ে ওয়াজেদা পারভীনকে ছুটি দিয়েছিলাম।ইতিমধ্যে সাংবাদিক মাসুদুর রহমান এর অভিযোগে তদন্ত কমিটি গঠন হয়েছে। একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া দুঃখ জনক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক বলেন, জামালপুর শিক্ষা অফিস থেকে ১৩ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেছে। আর সাংবাদিক মাসুদ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেছে অনুলিপি পেয়েছি।
সাংবাদিক মাসুদুর রহমান বলেন, ইতিপূর্বে মেয়র রুকনের দুর্ণীতির চিত্র তুলে ধরে কয়েকটি সংবাদ প্রকাশ ও ওসি মাজেদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করার অপরাধে তিনটি মিথ্যা মামলা পুরস্কার দিয়েছিল তৎকালীন ওসি মাজেদুর রহমান । এবার ওয়াজেদা পারভীনের দুর্নীতি চিত্র দৈনিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশের পর থেকে তিনি বিভিন্ন মাধ্যমে আমাকে থামানোর চেষ্টা করেছে । অভিযোগ তুলে না নিলে আমাকে মিথ্যা মামলায় ফাসানো হবে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমার বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ দায়ের করা হয়েছে। অযথা যাতে হয়রানি না হই সেদিকে সকলের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, সাংবাদিক মাসুদুর রহমান খুবই সাহসী একজন সাংবাদিক। তাকে দমিয়ে রাখতে এই অভিযোগ করা হয়েছে। বিষয়টি খুবই ন্যাক্কারজনক। অতি দ্রুত সাংবাদিক মাসুদুর রহমান বিরুদ্ধে দেওয়া অভিযোগটি প্রত্যাহারের দাবি জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছেই। এর মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তিতাস গ্যাসের বিতরণ লাইনের দুর্ঘটনা। লিকেজের কারণে গতকাল রাজধানীর উত্তরার গ্যাসের মূল বিতরণ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার বিতরণ ব্যবস্থায় এটি তৃতীয় দুর্ঘটনা। এদিকে চলমান এলপিজি সংকট এখনও কমেনি। কোনো কোনো এলাকায় তা বেড়েছে। ১২কেজির ১,৩০৬ টাকার সিলিন্ডার কোথাও কোথাও তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। সবচেয়ে দুর্ভোগ হলো বেশি দাম দিয়েও এলপিজি সিলন্ডার মিলছে না। এ বাস্তবতায় রাজধানীর হাজারো ঘরে কার্যত চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এটিও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। মিরপুর ১০এর বাসিন্দা পরশ আহমেদ জানান, ১০দিন ধরে তাদের বাসায় গ্যাস নেই।

আরও পড়ুন
language Change