মো: শাহ আলমঃ
লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রভাতীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর লালবাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তেহারি নেহারি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান-কে সংবর্ধনা জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময়। এই উপলক্ষে লালবাগ প্রভাতীর পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল স্থানীয়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে লালবাগের ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আরেকটি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ইফতার মাহফিলে এমপি হামিদুর রহমান উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রমজানের এই মিলনমেলায় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও এলাকাবাসীর মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।যা সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত