তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান

জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে

জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

জ্বালানি তেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যেও। পরিবহনে তেল পেতে লাগছে দীর্ঘ সময়। প্রয়োজনীয় পরিমাণও মিলছে না। এতে বিঘ্নিত হচ্ছে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা। সময়মতো পণ্য সামগ্রী সরবরাহ করতে পারছেন না উৎপাদনকারীরা। পণ্য সামগ্রী উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। দেশেও জ্বালানি সংকটের আশঙ্কায় বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে জমছে ভিড়। এ অবস্থায় গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ফলে অনেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। আবার বেঁধে দেওয়া পরিমাণ পেতে ঘণ্টার পর ঘণ্টা পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে চলে যাচ্ছে অনেকটা সময়। যথাসময়ে পণ্য ডেলিভারি দিতে পারছে না কোম্পানিগুলো। যদিও সরাসরি উৎপাদন খরচ এখনো বাড়েনি, কিন্তু যেহেতু রিসোর্স সম্পূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছে না এবং কর্মীরা অপেক্ষায় থাকছেন, তাই শেষ পর্যন্ত উৎপাদন ও ডেলিভারির খরচ বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।-প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল

মহাখালী এলাকার একটি পেট্রোল পাম্পে অপেক্ষমাণ ডেলিভারি ড্রাইভার রাকিব বলেন, আমি বিকেল সাড়ে ৩টার দিকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছি। এখন সন্ধ্যা ৭টা বাজে। এখনো ফুয়েল পাইনি। মনে হচ্ছে আমার সিরিয়াল পেতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগবে। তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। কিন্তু দীর্ঘ সময় ধরে ফুয়েলের জন্য কিউতে দাঁড়িয়ে থাকায় তার কাজের সময়সূচি ব্যাহত হচ্ছে।

আমার রাজধানীর বাইরে যাওয়ার কথা ছিল পণ্য ডেলিভারি দেওয়ার জন্য। কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছি। এই পরিস্থিতি চলতে থাকলে সময়মতো ডেলিভারি দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে, যোগ করেন তিনি। বর্তমান তেল সংকট আমাদের সাপ্লাই চেইনে সরাসরি প্রভাব ফেলছে। পণ্য পরিবহন ও ডিস্ট্রিবিউশনের জন্য পর্যাপ্ত তেল না পাওয়ায় ডেলিভারি এবং বিতরণ ব্যাহত হচ্ছে। এ মন্তব্য করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

নিজস্ব পণ্য পরিবহন ব্যবস্থা কোনোভাবে চালিয়ে নেওয়া গেলেও বাড়তি পরিবহন ভাড়া করতে গিয়ে সমস্যা হচ্ছে। চাহিদামতো কার্গো বা ট্রাক পাওয়া যাচ্ছে না, ভাড়া বেশি নিচ্ছে। এতে পণ্য বিপণন খরচ বাড়ছে।-সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা তিনি জাগো নিউজকে বলেন, যদিও সরাসরি উৎপাদন খরচ এখনো বাড়েনি, কিন্তু যেহেতু রিসোর্স সম্পূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছে না এবং কর্মীরা অপেক্ষায় থাকছেন, তাই শেষ পর্যন্ত উৎপাদন ও ডেলিভারির খরচ বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। কামাল বলেন, এটি স্পষ্টভাবে দেখায় যে, সরবরাহ চেইনে বিঘ্ন কেবল সময়ের ক্ষতি নয়, বরং খরচেও প্রভাব ফেলতে পারে।

ব্যবসার খরচ বাড়ার শঙ্কার পাশাপাশি প্রয়োজনীয় ট্রান্সপোর্ট না পাওয়ার অভিযোগও করছেন ব্যবসায়ীরা। দেশের অন্যতম পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জাগো নিউজকে বলেন, নিজস্ব পণ্য পরিবহন ব্যবস্থা কোনোভাবে চালিয়ে নেওয়া গেলেও বাড়তি পরিবহন ভাড়া করতে গিয়ে সমস্যা হচ্ছে। চাহিদামতো কার্গো বা ট্রাক পাওয়া যাচ্ছে না, ভাড়া বেশি নিচ্ছে। এতে পণ্য বিপণন খরচ বাড়ছে।

প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ১০ হাজার টাকার ট্রাক ভাড়া নির্বাচনের পরে ১৯ হাজার টাকা হলো। আর গতকাল সেই ট্রাক ৩০ হাজার টাকায় ভাড়া করেছি। অন্যদিকে, আমাদের নিজস্ব কারখানায় গাড়িগুলোর জন্য দিনে কমপক্ষে ৩০০ লিটার ডিজেল লাগে, সেখানে গতকাল ১০০ লিটার পেয়েছি।

তিনি বলেন, জ্বালানি তেলের কারণে পরিবহন খাতে অস্থিরতার প্রভাব আমাদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। জ্বালানি সংকটের কারণে দেশের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটর চালাতে প্রয়োজনীয় তেল না পাওয়ায় অনেক কারখানা উৎপাদন ক্ষতির মুখে পড়েছে বলেও জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা।

তারা জানান, যদি চলমান তেলের সংকট দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তবে তা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটাতে পারে। পরিবহন ও বিতরণ ব্যবস্থা মূলত জ্বালানির ওপর নির্ভরশীল। জ্বালানির ঘাটতি বা দামের অস্থিরতা দেখা দিলে খাদ্যপণ্য, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী এবং অন্য গুরুত্বপূর্ণ পণ্য সময়মতো বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে বাজারে পণ্যের ঘাটতি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার মতো ঘটনা ঘটে।

এই পরিস্থিতিতে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা, বাজার তদারকি জোরদার করা এবং পণ্যের বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সরকার, সরবরাহকারী প্রতিষ্ঠান ও পরিবহন খাতের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন, যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু রাখা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় পাঁচজন আসামি। তাঁদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হাবিবুর ছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে পরোয়ানা

আরও পড়ুন
language Change