তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তবে এখন পর্যন্ত সে আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেয়নি তেহরান।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটি বিশ্বকাপে অংশ নেওয়ার অবস্থায় নেই। ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরটিতে ইরান খেলবে না এমন সম্ভাবনাই জোরালো হচ্ছে। ইরান সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দেশ খেলবে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত।

সাধারণত কোনো দল টুর্নামেন্ট থেকে সরে গেলে সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফিফার নিয়ম অনুযায়ী, নাম প্রত্যাহার করা দলের গ্রুপের রানার-আপ দল অথবা সংশ্লিষ্ট মহাদেশের মধ্যে বিশ্বকাপে জায়গা না পাওয়া সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দলকে সুযোগ দেওয়া হতে পারে। 

এশিয়ার দলগুলোর মধ্যে বর্তমানে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। সে কারণে ইরান না খেললে সরাসরি আমিরাতকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরাক এই মাসে আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে খেলবে। চাইলে ফিফা ইরাককে সরাসরি বিশ্বকাপে সুযোগ দিতে পারে। সে ক্ষেত্রে প্লে-অফে খেলতে হবে আমিরাতকে।

আরেকটি সম্ভাবনা হিসেবে উঠে এসেছে ইতালির নাম। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে ইতালি সবার ওপরে রয়েছে। তবে তাদের সরাসরি সুযোগ দিলে প্লে-অফ কাঠামোয় পরিবর্তন আনতে হবে, যা বেশ জটিল ও বিতর্কিত হতে পারে।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, এত জটিল প্রক্রিয়ায় না গিয়ে ফিফা সম্ভবত এশিয়া থেকেই বিকল্প দল নেওয়ার পথ বেছে নেবে। সবকিছু মিলিয়ে, ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেললে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের সুযোগ পাওয়ার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইউএনওর সহায়তা

ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইউএনওর সহায়তা

মিজানুর রহমানঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও অসহায় মানুষ। এই মানবিক সংকট বিবেচনায় ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি বরাদ্দপ্রাপ্ত কম্বল নিয়ে তিনি রাতের আঁধারে গ্রামে গ্রামে ঘুরে শীতার্ত ও অসহায় মানুষের বাড়ি খুঁজে বের করে নিজ হাতে কম্বল বিতরণ করছেন। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকায় চরম অসহায় ৭টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার জন্ম দিয়েছে। হলদিগ্রাম এলাকার বাসিন্দা

আরও পড়ুন
language Change