তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত

উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত হয়েছেন। শিমুল ফুল দেখতে গিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেল ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তের শিমুল ফুল ফুটে ওঠায় সম্প্রতি সেখানে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকে ঝুঁকি নিয়ে রেল ব্রিজে উঠে ছবি তুলছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তরুণ ব্রিজের ওপর দাঁড়িয়ে শিমুল ফুল দেখছিলেন ও ছবি তুলছিলেন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

জানা গেছে, নিহত দুই তরুণই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা এবং তারা সম্পর্কে খালাতো ভাই। তাদের একজনের বাড়ি ধুকুরিয়াবেড়া এলাকায় এবং অপরজনের বাড়ি ডাইলের চর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসছেন। স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ঘাটিনা ব্রিজে শিমুল ফুল দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন। অনেকেই ঝুঁকি নিয়ে রেল ব্রিজে ওঠায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আশুলিয়ায় সুদ ব্যবসার অন্তরালে সাংবাদিক পরিচয় দান কারী প্রতারক ফরহাদ  গ্রেফতার 

  ডেস্ক রিপোর্ট : আশুলিয়ায় ফরহাদ হোসেন(৫২) নামে এক প্রতারক ও সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন আশুলিয়া থানা পুলিশ । গত ১০ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর সাড়ে বারোটার সময় শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী, হারুন গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । পুলিশ জানান,দেলোয়ার হোসেন নামে এক ভুক্তভুগী বাদী হয়ে ফরহাদ হোসেন এর বিরুদ্ধে আদালতে ৪২০,৪০৬,৫০৬ ধারায়, সি আর মামলা নং ১১২/২৪ দ্বায়ের করেন । ঐ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে জিরানী টেংগুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । মামলার বাদী থাই গ্লাস ব্যবসায়ী ভুক্তভুগী দেলোয়ার জানায়, ব্যবসার প্রয়োজনে ইসলামী ব্যাংক জিরানী বাজার শাখা ব্লাঙ্ক চেক নং IBU-8768434 জমা দিয়ে ফরহাদের নিকট থেকে ২ লাখ টাকা লাভের উপর ঋণ নিয়েছিলেন । তার মেয়াদকালিন সময়ের মধ্যে কিস্তিতে ৪ লাখ টাকা

আরও পড়ুন
language Change