তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ বিভাগে কালবৈশাখীর ঝড়ের শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোসাটম মহাপরিচালকের মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হুমকি প্রদান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশি নাগরিক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭) (পাসপোর্ট নং- A12776759) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। চেকিংয়ের সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে আজ। এই বিশেষ দিনটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়।  শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের গতি এবং জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর বর্তমান অবস্থা এই সংবাদ সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের

আরও পড়ুন
language Change