তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা

হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার

হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের ঈদগাঁও থানার নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যব। শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম ও কক্সবাজার র‍্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (৪৫), তার ছেলে মো. রায়হান (২২) এবং স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, নিহত নূরুল আমিনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নূরুল আমিন কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আপস-মীমাংসা ও তুলে নেওয়া নিয়ে গত ২১ জানুয়ারি জয়নাল আবেদীন ও নূরুল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এর একদিন পর ২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া সড়কে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা নূরুল আমিনের ওপর হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র, দা, কিরিচ ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানায় সাতজনকে এজাহারনামীয় এবং আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে শুক্রবার হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে তার ছেলে রায়হান ও স্ত্রী রেহেনা বেগমকে গ্রেফতা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, বৈঠকে মোট ১২৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এতে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি অংশ নেবেন। বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

আরও পড়ুন
language Change