তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১

ঈদের সাজে রঙিন বাজার

ঈদের সাজে রঙিন বাজার
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে বিপনি বিতানগুলোতে পছন্দের জিনিস কেনাকাটায় মানুষের উপস্থিতি রীতিমতো ভিড়ে পরিণত হয়েছে। আর নতুন পোশাকের সঙ্গে মানানসই করে অনেক নারীই এখন বেছে নিচ্ছেন হালকা ও আকর্ষণীয় গহনা। বিশেষ করে ট্রেন্ডি চুড়ি, নাকফুল, কানের দুল, ব্রেসলেট এবং হালকা গোল্ড প্লেটেড বিভিন্ন গহনার চাহিদা বেশি দেখা যাচ্ছে। কম দামে নানা ডিজাইন ও রঙের এসব অলংকার সহজেই পাওয়া যাওয়ায় ঈদের বাজারে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রঙিন আমেজ। রোববার (১৫ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, তরুণী ও গৃহিণীদের ভিড় বেশি অলংকারের দোকানগুলোতে। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন সিটি গোল্ডের চুড়ি, আংটি, ব্রেসলেট ও চেইন। আবার অনেকেই বেছে নিচ্ছেন নাকফুল, কানের দুল, হিজাব পিন, পেনডেন্ট সেট, আংটি ও বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড গহনা। ছোট ছোট এসব গহনা কম দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

দোকানিরা জানান, এবার ঈদ উপলক্ষ্যে বিশেষ করে গোল্ড প্লেটেড গহনার বিক্রি বেড়েছে। এসব গহনার দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েকটি আইটেম কিনছেন। দোকানগুলোতে সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে সাধারণত ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাকফুল ৮০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ২০০ থেকে ৮০০ টাকা এবং চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। গহনার পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদে সাজগোজের জন্য অনেকেই কিনছেন লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, মাসকারা, নেইলপলিশ ও ব্লাশঅনসহ বিভিন্ন মেকআপ পণ্য।

কিছু ক্রেতা আবার গহনার সঙ্গে মিলিয়ে মেকআপ সামগ্রীও কিনছেন। নিউমার্কেটে গহনা কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই কিছু অলংকার কিনতে এসেছেন তিনি। সোনার গহনা কেনা অনেকের পক্ষে সম্ভব না হওয়ায় সিটি গোল্ড বা গোল্ড প্লেটেড গহনা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সঞ্জয় সাহা নামের এক দোকানি বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তরুণীরা কম দামের কিন্তু আকর্ষণীয় ডিজাইনের গহনা বেশি কিনছেন। ঈদের আগে বিক্রি আরও বাড়বে বলে আশা এই বিক্রেতার।

ছমির উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, হিজাব পিন, চুড়ি, নাকফুল, কানের দুল কেউ যদি পরিমাণে বেশি নেয় তবে দাম কিছুটা কমিয়ে রাখা যায়। আমার এখানে হিজাব পিন মানভেদে ৫০-১৫০ টাকা, চুড়ি ১৫০-৩০০ টাকা, নাকফুল ৫০-৮০ টাকা এবং কানের দুল ১০০-২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে নিউমার্কেটের বিভিন্ন কাপড়ের দোকানেও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। ঈদ সামনে রেখে পছন্দের পোশাক কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। অনেককে নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই ওড়না, হিজাব এবং অন্যান্য সাজসজ্জার উপকরণ বেছে নিতেও দেখা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মো: মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, শেরপুর ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল জেলা ও দায়রা জজ কেসব রায় চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার ভুইয়া, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস

আরও পড়ুন
language Change