তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদের সাজে রঙিন বাজার

ঈদের সাজে রঙিন বাজার
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে বিপনি বিতানগুলোতে পছন্দের জিনিস কেনাকাটায় মানুষের উপস্থিতি রীতিমতো ভিড়ে পরিণত হয়েছে। আর নতুন পোশাকের সঙ্গে মানানসই করে অনেক নারীই এখন বেছে নিচ্ছেন হালকা ও আকর্ষণীয় গহনা। বিশেষ করে ট্রেন্ডি চুড়ি, নাকফুল, কানের দুল, ব্রেসলেট এবং হালকা গোল্ড প্লেটেড বিভিন্ন গহনার চাহিদা বেশি দেখা যাচ্ছে। কম দামে নানা ডিজাইন ও রঙের এসব অলংকার সহজেই পাওয়া যাওয়ায় ঈদের বাজারে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রঙিন আমেজ। রোববার (১৫ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, তরুণী ও গৃহিণীদের ভিড় বেশি অলংকারের দোকানগুলোতে। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন সিটি গোল্ডের চুড়ি, আংটি, ব্রেসলেট ও চেইন। আবার অনেকেই বেছে নিচ্ছেন নাকফুল, কানের দুল, হিজাব পিন, পেনডেন্ট সেট, আংটি ও বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড গহনা। ছোট ছোট এসব গহনা কম দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

দোকানিরা জানান, এবার ঈদ উপলক্ষ্যে বিশেষ করে গোল্ড প্লেটেড গহনার বিক্রি বেড়েছে। এসব গহনার দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েকটি আইটেম কিনছেন। দোকানগুলোতে সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে সাধারণত ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাকফুল ৮০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ২০০ থেকে ৮০০ টাকা এবং চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। গহনার পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদে সাজগোজের জন্য অনেকেই কিনছেন লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, মাসকারা, নেইলপলিশ ও ব্লাশঅনসহ বিভিন্ন মেকআপ পণ্য।

কিছু ক্রেতা আবার গহনার সঙ্গে মিলিয়ে মেকআপ সামগ্রীও কিনছেন। নিউমার্কেটে গহনা কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই কিছু অলংকার কিনতে এসেছেন তিনি। সোনার গহনা কেনা অনেকের পক্ষে সম্ভব না হওয়ায় সিটি গোল্ড বা গোল্ড প্লেটেড গহনা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সঞ্জয় সাহা নামের এক দোকানি বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তরুণীরা কম দামের কিন্তু আকর্ষণীয় ডিজাইনের গহনা বেশি কিনছেন। ঈদের আগে বিক্রি আরও বাড়বে বলে আশা এই বিক্রেতার।

ছমির উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, হিজাব পিন, চুড়ি, নাকফুল, কানের দুল কেউ যদি পরিমাণে বেশি নেয় তবে দাম কিছুটা কমিয়ে রাখা যায়। আমার এখানে হিজাব পিন মানভেদে ৫০-১৫০ টাকা, চুড়ি ১৫০-৩০০ টাকা, নাকফুল ৫০-৮০ টাকা এবং কানের দুল ১০০-২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে নিউমার্কেটের বিভিন্ন কাপড়ের দোকানেও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। ঈদ সামনে রেখে পছন্দের পোশাক কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। অনেককে নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই ওড়না, হিজাব এবং অন্যান্য সাজসজ্জার উপকরণ বেছে নিতেও দেখা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হঠাৎ রেগে গেলেন পরী

হঠাৎ রেগে গেলেন পরী

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার দুনিয়ায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ, সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে এবার আলোচনার কেন্দ্র তার অভিনয় নয়, বরং তার বদলে যাওয়া লুক! সাম্প্রতিক ছবিতে আগের তুলনায় অনেকটাই স্লিম ও ফিট দেখা যাচ্ছে এই চিত্রনায়িকাকে। আর সেই পরিবর্তনই নেটিজেনদের মনে তুলেছে নতুন প্রশ্ন কীভাবে এত দ্রুত নিজের গড়নে এমন চমকপ্রদ পরিবর্তন আনলেন পরী মণি? আর এমন প্রশ্ন শুনে রেগে গেলেন অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন পরীমণি স্লিম হয়েছেন এর রহস্য কী?

আরও পড়ুন
language Change