ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চৈত্র মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের এই মেলায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মেলায় ছিল নানা ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খেলনা, মাটির তৈজসপত্র ও স্থানীয় খাবারের সমাহার।
বিশেষ করে শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, খেলাধুলার আয়োজন এবং বিনোদনের বিভিন্ন ব্যবস্থা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। স্থানীয়রা জানান, এই চৈত্র মেলা শুধু কেনাবেচার স্থান নয়, বরং এটি গ্রামীণ মানুষের মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ মেলা আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও নাটক পরিবেশন করেন। এতে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত