তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা

আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন দর্শকচাহিদার তুঙ্গে। দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদের একটি বড় অংশও মুখিয়ে থাকেন আইপিএলে খেলার ব্যাপারে। তবে এখানে যেন কিছুটা ব্যতিক্রম ইংল্যান্ডের ক্রিকেটাররা।

ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। এবার জানা গেছে, আরও দুই ক্রিকেটার আইপিএলে খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ এবং পেসার জশ টাংকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে আইপিএলে খেলার প্রস্তাব দেওয়া হলেও আগামী দুই মাস ইংল্যান্ডেই কাটাতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দুজনই।

আইপিএলের মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে বেন ডাকেটকে দলে নিয়েছিল দিল্লী ক্যাপিটালস। এবারই প্রথমবার আইপিএলে খেলার কথা ছিল ডাকেটের। তবে ইংল্যান্ড জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচির জন্য প্রস্তুতি নিতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। নিজের ফর্ম ফিরে পেয়ে দলে জায়গা পোক্ত করা, নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং পরিবারকে বেশি সময় দিতে চাওয়ার কথা জানিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বেন ডাকেট। দিল্লী ক্যাপিটালসের সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি।
আগের মৌসুমে আইপিএলে দল পেয়েও নাম সরিয়ে নেন ইংল্যান্ডের বর্তমানের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। যে কারণে ২ মৌসুমের জন্য আইপিএলে নিষিদ্ধ করা হয় ব্রুককে। এর আগে টেস্ট অধিনায়ক বেন স্টোকসও আইপিএলের পুরো মৌসুম না খেলে প্রাধান্য দিয়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাকে।

ইংল্যান্ডের ক্রিকেটারদের জাতীয় দলের খেলায় ধরে রাখতে একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির অভিনব এক মডেল চালু করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির সেই চুক্তির প্রভাবই যেন এবার পড়ছে মাঠের ক্রিকেটে। আইপিএলের অর্থের ঝনঝনানির চেয়ে দেশের খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা আটক

সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা আটক

ডেস্ক রিপোর্টঃ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানায়, নবম পদাতিক ডিভিশনের অধীন সাভার সেনানিবাসের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)-এর বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান পরিচালনা করে। এতে গ্যাংয়ের ১১ সদস্য আটক হয়। অভিযানে ১১টি ধারাল দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, এসব কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারের জন্য পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত সব আলামত ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
language Change