তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ

ডায়াবেটিস হাসপাতাল ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ডাইবেটিক এন্ড জেনারেল হাসপাতালের এক সিজারকৃত রোগীর ক্ষতস্থানে ইনফেকশন হলেও তাকে চিকিৎসা না দিয়ে দুর্ব্যবহার করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত ডাঃ নাসরিন নাহার এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে সাতক্ষীরা সিভিল সার্জেন বরাবর অভিযোগ করলেও তদন্তকারী কর্মকর্তা পক্ষপাত মূলক প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার বিবরণে ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, দেবহাটা উপজেলার ঘোনাপাড়া গ্রামের মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রী জাফরিন গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নলতা ডাইবেটিক এন্ড হাসপাতালে দায়িত্বরত ডাঃ নাসরিন নাহারের নিকট হইতে সিজার অপারেশন করান। কয়েকদিন পর অপারেশনের স্থানে ইনফেকশন সহ অন্যান্য অনেক সমস্যা দেখা দেয়। পরবর্তীতে নলতা ডাইবেটিক এন্ড জেনারেল হাসপাতালে ডাক্তার নাসরিন নাহারের কাছে গেলে তিনি পুনরায় আবারো অপারেশন করানোর কথা বলেন। দ্বিতীয়বার অপারেশন করার পর কাটা স্থানে একই অবস্থায় ইনফেকশন দেখা দেয়। পরবর্তীতে আবারও উক্ত ডাক্তারের নিকট গেলে তিনি কোন চিকিৎসা না দিয়ে অসৌজন্যমূলক আচরণ করে চিকিৎসা দিতে পারবে না বলে অস্বীকৃতি জানান।

জাফিনের স্বামী ওমর ফারুক জানান, আমার স্ত্রীকে নলতা ডাইবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ডাক্তার নাসরিন নাহার এর নিকট থেকে সিজার করানোর পর ইনফেকশন বাড়তে থাকে,হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার ম্যাডামকে বিষয় টি নিয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও সেখান থেকে কোন চিকিৎসা না পেয়ে পরবর্তীতে সাতক্ষীরা সদরের বুশরা হাসপাতালে ডাক্তার শরিফুল ইসলামকে দিয়ে আবারো অপারেশন করানো হয়। বর্তমানে আমার স্ত্রী আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এ ঘটনায় আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। নলতা ডায়াবেটিস হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার নাসরিন নাহার আমার স্ত্রীকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে আজ আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

তারা কোনভাবে আমার সঙ্গে যোগাযোগ না করায় আমি বাধ্য হয়ে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ করি। পরবর্তীতে সিভিল সার্জন অভিযোগের বিষয়টি তদন্তের জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার দায়িত্ব দেন। তিনি অনেক তাল বাহানার পর আমাদের নিকট থেকে একটি লিখিত বক্তব্য নেন। পরবর্তীতে দেখি তদন্তকারী কর্মকর্তা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের নিকট থেকে ম্যানেজ হয়ে তাদের পক্ষে প্রতিবেদন জমা দিয়েছে। আমি আবারও পুনঃ তদন্তের দাবী জানাচ্ছি। বিষয়টি নিয়ে নলতা ডাইবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনা জানতে ডাক্তার নাসরিন নাহার এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের

কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের

হাফিজ খান, বরিশালঃ পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলেরই কিছু বিতর্কিত নেতা-কর্মীরা। বহিস্কৃত ও পর্যটক মারধোর সহ নানা অনিয়ম ও অভিযোগ রয়েছেন এসব নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করছেন এসব বিতর্কিত নেতারা। তবে জেলা যুবদলের নেতারা বলছে, বিতর্কিত কোন ব্যক্তিরা দলে যায়গা পাবেনা এটাই স্বাভাবিক। এবং দলীয় নিয়ম মেনেই কুয়াকাটা পৌরসভার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। বুধবার(৩০ এপ্রিল) রাত ৮ টায় কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিতে পদবঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এসব নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এসময় তারা

আরও পড়ুন
language Change