তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু
পাঠক সংখ্যা
638

ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।নিহত ছাত্র মো. মেহেদী হাসান (২২) স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর পিতা মো. লালমাহমুদ। পরিবারের একমাত্র ভরসা হিসেবে পরিচিত মেহেদীর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেলে নিজ বাড়িতে মেহেদী হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং স্থানীয়ভাবে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আকস্মিক এ ঘটনায় পরিবারে নেমে আসে কান্নার রোল এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোকের আবহ। ঘটনাস্থল থেকে নিহতের নিজ হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ওই চিঠিতে তিনি তার মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

প্রতিবেশী ও স্থানীয়দের ভাষ্যমতে মেহেদী হাসান কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। ব্যক্তিগত কোনো কারণে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত অনুসন্ধান চলছে।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিনিধিদের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিনিধিদের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আইজিপি এসময় বলেন বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

আরও পড়ুন
language Change