নিজস্ব প্রতিবেদক ॥
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আফজাল নাছের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
ইউনাইটেড গ্রুপের অন্যতম পদাধিকারী ও সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার ওয়ান–ইলেভেনের সময় কর্নেল আফজালের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক আফজাল ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে বরখাস্ত করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর ডিওএইচএসের এভিনিউ-২, রোড-১২-এর একটি বাসা (নম্বর ৮৬৪) থেকে তাকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সেনবাগ উপজেলার মুজিরখিল গ্রামে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গত রাতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।' তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিবি।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর বাঁশতলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাহাদুর হোসেন মনির। এ ঘটনায় একইবছরের ৩০ সেপ্টেম্বর গুলশান থানায় ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদ ও গ্রুপের কর্মকর্তা কর্নেল (অব.) আফজালের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমানকে (বর্তমান প্রধানমন্ত্রী আটক এবং নির্যাতনে যেসব সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তাদের অন্যতম অবসরপ্রাপ্ত লে. কর্নেল আফজাল। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতে থাকার সময় তিনি বিএনপি দমনে বেশি সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তাকেও ইউনাইটেড গ্রুপে প্রতিষ্ঠিত করেন হাসান মাহমুদ রাজা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত