তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি এক বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ধরনের বক্তব্য শুধু একজন ব্যক্তির মানহানিই নয়, বরং জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বলেন, মন্ত্রী টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দেওয়া বক্তব্যকে বিকৃত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং প্রমাণসহ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমাজ মন্ত্রীকে নিয়ে দেওয়া ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে চলছে ভোটগ্রহণ

শেরপুরে চলছে ভোটগ্রহণ

মিজানুর রহমানঃ শেরপুরের দুটি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে। শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াতসহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ৮৫৬টি ভোটকক্ষের মাধ্যমে ৪লাখ ৪৭হাজার ৭৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬৪টি। আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি, জামায়াতসহ ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১৫৪টি ভোটকেন্দ্রে ৮২০টি ভোটকক্ষের মাধ্যমে ৪লাখ ৪০হাজার ৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬৫টি। এই দুইটি আসনে নতুন ভোটার রয়েছে ৫৫হাজার ১৬৩ জন। তবে, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোট স্থগিত রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ

আরও পড়ুন
language Change