তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান

১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে গত ১০ বছরে দেশ থেকে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা। পাচার হওয়া অর্থের বিশালতা বোঝাতে তিনি দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, পাচার হওয়া এই বিশাল অংকের অর্থ দিয়ে বাংলাদেশে অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে তিনি এই লুটপাট ও অর্থ পাচারকে বিগত আমলের শাসনের একটি নিয়মিত চিত্র হিসেবে অভিহিত করেন। তিনি তার পোস্টে আক্ষেপ প্রকাশ করে বলেন, এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!

ফেসবুকে দেওয়া সারজিস আলমের এই পোস্টটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনরা পাচার হওয়া এই বিপুল অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‘শীর্ষ চাঁদাবাজ’ রাসেল জমাদ্দার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার ভোর রাত ৪টায় কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশেপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। উল্লেখ্য, রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে।   সবা:স:জু- ৬২৬/২৫

আরও পড়ুন
language Change