তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি

ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি॥
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সাম্প্রতিক কিছু পদায়ন ও সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ সংক্রান্ত ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টদের একটি অংশ। এ নিয়ে অভ্যন্তরীণভাবে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে।

অভিযোগ রয়েছে, বর্তমান মহাপরিচালক (ডিজি) জাহেদ কামাল দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ও পুনর্বাসন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঢাকার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে অতীতের ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের বসানো হয়েছে, যা প্রতিষ্ঠানের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

বিশেষভাবে আলোচিত হচ্ছেন এডি (অতিরিক্ত পরিচালক) ঢাকা কাজী নাজিমুজ্জামান, যিনি সাবেক মন্ত্রী আব্দুল সামাদ আজাদের আত্মীয় হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তাকে বিশেষ বিবেচনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে এবং স্বাধীনতা দিবসের প্যারেডেও অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অন্যান্য বাহিনীর ক্ষেত্রে কর্নেল বা সমমানের কর্মকর্তারা নেতৃত্ব দিলেও, ফায়ার সার্ভিস থেকে একজন পরিচালকের (লেফটেন্যান্ট কর্নেল সমমর্যাদা) অংশ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সে সুযোগ থাকা সত্ত্বেও এডি পদমর্যাদার কর্মকর্তা কাজী নাজিমুজ্জামানকে পাঠানোর সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা সংস্থার নেতিবাচক প্রতিবেদনের কারণে তিনি শেষ পর্যন্ত প্যারেড মাঠে প্রবেশ করতে পারেননি। এতে বাধ্য হয়ে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) পর্যায়ের একজন কর্মকর্তাকে দিয়ে প্যারেড পরিচালনা করা হয়, যা প্রতিষ্ঠানটির জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এ ধরনের সিদ্ধান্ত শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং অভ্যন্তরীণ শৃঙ্খলা ও মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অনেকেই দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় এনে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার কার্যক্রমে যদি রাজনৈতিক প্রভাব বা অস্বচ্ছতা প্রাধান্য পায়, তবে তা দীর্ঘমেয়াদে জনসেবার মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার মতিবুল ইসলাম (৩০) মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে দ্রুত ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের

আরও পড়ুন
language Change