তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব

ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ঢাকা সিটি করপোরেশনের সাবেক এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সহকারী প্রকৌশলীর নাম মো. জাফর আহমেদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অর্থ, ধন-সম্পদের মালিক হয়েছেন বলে সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের আরিফাবাদ হাউজিংয়ে অবস্থিত ১ নম্বর রোডের হাউজ নম্বর এল-০৬ ‘সানাম ভিলা’ নামের ছয় তলা বাড়িটি বাড়িয়ে সাড়ে সাততলা করতে গেলেই ওই কর্মকর্তার দুর্নীতির তথ্য সবার সামনে আসে।

সূত্রমতে, সামান্য বেতনের কর্মকর্তা ছিলেন সাবেক সহকারী প্রকৌশলী জাফর। তার ক্ষমতার উৎস কোথায়—তা নিয়েও উঠেছে প্রশ্ন। এত এত দুর্নীতি থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। তবে এই সরকারের মাধ্যমে ওই কর্মকর্তার শাস্তি হবে বলেই আশা করছেন অনেকে।

একাধিক স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনিয়ার জাফর, পেশায় ঢাকা সিটি করপোরেশনের সদ্য সাবেক সহকারী প্রকৌশলী হলেও নামে-বেনামে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে তার একাধিক বাড়ি এবং ফ্ল্যাট। সম্প্রতি রাজউকের কোনো পরিকল্পনা পাশ ছাড়াই ‘সানাম ভিলা’র বাড়িটি ছয় তলা থেকে সাড়ে সাততলায় উন্নীত করার চেষ্টা করছেন তিনি। এ নিয়ে রাজউক কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দেন স্থানীয় এক এলাকাবাসী। এরপরই তার একাধিক দুর্নীতির তথ্য একে একে সামনে আসে। গত বছরের ২৫ নভেম্বর রাজউক চেয়ারম্যান বরাবর এসব বিষয়ে অভিযোগও দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তার বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে তদন্তের আবেদন জানানো হয়েছে। চলতি বছরের গত ১ জানুয়ারি দুদকে এই অভিযোগটি দেওয়া হয়। কিন্তু দুদক ও বাংলাদেশ পুলিশ প্রশাসনে এই কর্মকর্তার একাধিক লোক থাকায় অদৃশ্য কারণে সেসব অভিযোগ কেবল অভিযোগই রয়ে যায় বলেও জানিয়েছে সূত্র। তবে সম্প্রতি রাজউক কর্তৃপক্ষের কাছে দেওয়া এক অভিযোগ দায়েরে সফল হয়েছেন এক অভিযোগকারী। রাজউকের পরিকল্পনাহীন ছয়তলা বাড়িটি সাড়ে সাততলায় উন্নীত করার কাজ সরেজমিনে তদন্ত করে বন্ধ করে দেয় রাজউক কর্তৃপক্ষ। এই প্রক্রিয়াতে রাজউকের জোন-৩-এর অথরাইজেশন অফিসার মাসুক আহমেদ পরিদর্শক পাঠিয়ে ওই বাড়ির কাজ বন্ধ করেছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সানাম ভিলার বাড়িটি তিনতলা থাকা অবস্থায় গত ৫ মাস আগেই সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে কিনে নেন ইঞ্জিনিয়ার জাফর। কিন্তু বাড়িটির মূল্য কাগজে-কলমে উল্লেখ রয়েছে আড়াই কোটি টাকা। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যই জমির প্রকৃত মূল্য গোপন করেছেন ইঞ্জিনিয়ার জাফর। যদিও রাজউকের পরিকল্পনা অনুযায়ী বাড়িটি ছয়তলা করার অনুমতি রয়েছে। বাড়ির পাশাপাশি তার ব্যক্তিগত গাড়িটি (ঢাকা মেট্রো- গ, ৩৪-০১২৯) ছাড়াও আরো একাধিক গাড়ির কথা জানা যায়।

শতকোটি টাকার সম্পত্তি ইঞ্জিনিয়ার জাফরের:

দুদকের অভিযোগে বলা হয়েছে, মিরপুর শেয়ালবাড়ী এলাকায় অবস্থিত ৭ নম্বর লিংক রোডের ছয়তলা আরিফা ভিলার বাড়িটিও ইঞ্জিনিয়ার জাফরের। এছাড়াও এই বাড়িটির আশেপাশেই নয়তলা বিশিষ্ট একটি বাড়ির নবম তলায় প্রাসাদতুল্য একটি ফ্ল্যাটে বসবাস করেন তিনি। এই বাড়ির ফ্ল্যাটটিও তার নিজের। বাড়িটির ডিজাইন প্রেসিডেনশিয়াল সুইট সমতুল্য। প্রাসাদতুল্য এই ফ্ল্যাটটির বর্তমান মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে আড়াই কোটি টাকা, এখানেও সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন ইঞ্জিনিয়ার জাফর।

জানা গেছে, জাফরের বড় ছেলে আমেরিকায় থাকেন সপরিবারে। ২০১৯ সালে তিনি কয়েক কোটি টাকা খরচ করে তার বড় ছেলেকে সপরিবারে আমেরিকায় পাঠান। ওই ছেলের মাধ্যমেই বাংলাদেশ থেকে হুণ্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে সেই টাকাই আবার রেমিট্যান্স হিসেবে দেশে এনে কালো টাকা সাদা করার একটি কৌশলও করেছেন ইঞ্জনিয়ার জাফর। ছোট ছেলে ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

ইঞ্জিনিয়ার জাফরের রূপনগর থানাধীন ‘সানাম ভিলা’ নামের আরিফাবাদ হাউজিংয়ের বাড়িটির বর্তমান মূল্য সাড়ে ৩ কোটি টাকা। এছাড়া রূপনগর আবাসিক মোড়ে রয়েছে তার আরও তিনটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। মিরপুরে ঢাকা কমার্স কলেজের আশেপাশে তার আরও রয়েছে চারটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা। এছাড়া উত্তরায় রয়েছে লাক্সারি দুটি ফ্ল্যাট ও একটি তিন তলা ভবন এবং পাঁচ কাঠার একটি প্লট। তার গ্রামের নিজ এলাকায় নোয়াখালী জেলার পশ্চিম মাইজদীতে রয়েছে ৪০ থেকে ৫০ বিঘা সম্পত্তি, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। তার নিজ শহরে রয়েছে ১০ কাঠার উপরে নির্মিত আধাপাকা মার্কেট, যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। এছাড়া তার নামে-বেনামে রয়েছে আরও ৪ থেকে ৫টি ফ্ল্যাট ও বাড়ি। এই ইঞ্জিনিয়ার জাফরের স্ত্রী, পুত্র, সন্তানদের নামে বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ সঞ্চয়পত্র রয়েছে প্রায় কয়েক কোটি টাকার।

এছাড়াও, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকৌশলী জাফর তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের নামে ২০ থেকে ৩০ কোটি টাকার সম্পত্তি করেছেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, মিরপুরের আরামবাগ এলাকায় অবস্থিত আরিফাবাদ হাউজিংয়ে অবস্থিত ১ নম্বর রোডের হাউজ নম্বর এল-০৬ ‘সানাম ভিলা’ বাড়িটি ছয়তলা বিশিষ্ট। বাড়িটি এখনো নির্মাণাধীন অবস্থায় থাকলেও দৃশ্যমান কোনো কাজ চলমান নয়।

‘সানাম ভিলা’র তত্ত্বাবধায়ক নোয়াখালী জেলার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা সোহাগ জানান, সানাম ভিলার এই বাড়িটিতে জাফরের ব্যাংকার ছেলে বসবাস করেন। জাফরের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে ও এক ছেলে বিদেশে থাকেন।

আরিফা ভিলার বাড়িতে গিয়ে জানা যায়, ইঞ্জিনিয়ার জাফরের মেয়ে বাড়িটিতে বসবাস করেন বলে জানান তত্ত্বাবধায়ক সোহাগ। তবে জাফর তার স্ত্রীসহ বসবাস করছেন শেয়ালবাড়ি এলাকার ঢাকা কমার্স কলেজের উল্টো পাশে অবস্থিত দারুল আমান হাউজিংয়ের পার্ক-১৬ নামক একটি নয়তলা বাড়ির নবম তলায়।

সানাম ভিলার বিষয়ে জানতে চাইলে রাজউকের জোন-৩-এর অথোরাইজেশন অফিসার বিষয়টি এড়িয়ে যান। পরে আবার ফোন করা হলে তিনি বলেন, জোন-৩-এ তিনটি ভাগ রয়েছে। আরামবাগ এলাকাটি আমার এলাকা নয়।

সার্বিক অভিযোগের বিষয়ে জানতে সিটি করপোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী জাফর আহমেদকে বেশ কয়েকবার ফোন করা হয়। একবার ফোন ধরে প্রতিবেদকের পরিচয় পেয়েই তিনি ‘ডাক্তারের সামনে আছেন’—বলে লাইনটি কেটে দেন। পরে ফোন করেও আর তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি তারা নাকি গণতন্ত্রের জন্য লড়াই করে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ গণতন্ত্রের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, মিলিটারির পকেট থেকে যাদের জন্ম, তারা না-কি গণতন্ত্রের জন্য লড়াই করে। সোমবার (২৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়েছে। যে সংবিধান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেই সংবিধানের ওপরও হস্তক্ষেপ করা হয়েছে। বিএনপি প্রথমে লেবাস পরে ক্ষমতায় আসে। আবার সেই লেবাস খুলে দল গঠন করে রাজনীতি করা। আজ সেই ক্ষমতা দখলকারী তারা আবার নাকি গণতন্ত্র চাই। যাদের জন্মই হয়েছে মিলিটারি ডিক্টেটরের উর্দি থেকে। তাদের কাছে প্রশ্ন করা উচিত, তোদের জন্মটা

আরও পড়ুন
language Change