মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছে। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। স্থানীয় জ্বালানি তেলের ফিলিং স্টেশন গুলোতে লম্বা লাইন দিয়েও তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাজেকগামী বাইকারদের। এতে করে কেউ তেল না পাওয়ার ফলে সাজেক ঘুরতে না পেরেই ফিরে যেতে দেখা গেছে।
খাগড়াছড়ি সদরের বেশকিছু ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত বাইক প্রধান সড়কে উপর পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট নিরসনের কাজ করছে। তবে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা। খাগড়াছড়ি শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনের ম্যানেজার প্রবীর কুমার দাশ জানান, তেল সংকট নেই।
চাহিদা কারণে বাড়তি চাপ রয়েছে। অনিক এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে। লম্বা লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন অনেকেই। সাজেকে বেড়াতে আসা পর্যটক বাইকারা জানান, ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত চলে এসেছি। সাজেক যাব, আবার আসব কী করে, তেল নেই। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আমরা গ্রাহকের চাহিদা মতো তেল সরবরাহ করার জন্য ফিলিং স্টেশনগুলোতে নির্দেশ দেওয়া আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত