শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
মোংলা উপজেলার চিলা ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ও রিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১মার্চ মঙ্গলবার সকালে ৬নং চিলা ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ইনিশিয়েটেড ডিজাস্টার রিস্ক রিডাকশন (CIDRR-Coastal) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন-এর উদ্যোগে এবং ফ্রেন্ডশিপ লাক্সেমবার্গ-এর সহযোগিতায় আয়োজিত এই ওরিয়েন্টেশনে প্রধান আলোচ্য বিষয় ছিল দুর্যোগ ঝুঁকি হ্রাস (CIDRR) এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA)।
অংশগ্রহণকারী: সভায় চিলা ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC) এবং ওয়াশ (WASH) কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনা, জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া এবং নিরাপদ পানি ও স্যানিটেশন (WASH) ব্যবস্থা বজায় রাখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করা।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকা হিসেবে মোংলা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় কমিটির সক্রিয় ভূমিকা এবং পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। কর্মশালাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে কমিটির সদস্যদের বিভিন্ন দুর্যোগকালীন করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত