তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা

পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

বরগুনার আমতলী উপজেলায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আমতলীতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ২৪৯ হেক্টর জমি। তবে তা ছাড়িয়ে চাষ হয়েছে ৪ হাজার ৩০৯ হেক্টরেরও বেশি জমিতে। অনুকূল আবহাওয়া থাকলে এ উপজেলায় প্রায় ২৫০ কোটি টাকার তরমুজ উৎপাদনের সম্ভাবনা ছিল। কিন্তু বাজার দর কম থাকায় সম্ভাব্য আয় অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে তরমুজের খেত। খেতের মাঝে খড়কুটো দিয়ে তৈরি অস্থায়ী টংঘরে দিন-রাত অবস্থান করছেন শত শত কৃষক। জমি প্রস্তুত থেকে শুরু করে পরিচর্যা ও বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে নিরলস পরিশ্রম করছেন তারা। চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের তরমুজ চাষি মামুন মোল্লা জানান, ১০ কানি জমি প্রায় ৫ লাখ টাকায় লিজ নিয়ে তিনি ৫০ হাজার তরমুজের চারা রোপণ করেন। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তিনি। গত বছর অনেক পাইকার এলেও এ বছর তেমন দেখা যাচ্ছে না। যে দাম বলছে, তাতে বড় ধরনের লোকসান গুনতে হবে, বলেন তিনি।

বর্তমানে আমতলীতে তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। ৫ থেকে ৭ কেজি ওজনের একটি তরমুজের দাম ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে দাবি চাষিদের। হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের চাষি সিদ্দিকুর রহমান ও আলম জানান, অধিকাংশ কৃষক উন্নত জাতের তরমুজ চাষ করেছেন। কিন্তু পাইকারের অভাব ও কম দামের কারণে খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। গুলিশাখালী ইউনিয়নের চাষি শাহিন সিকদার ও শ্রমিক সবুজ খান বলেন, তরমুজ চাষে সার্বক্ষণিক শ্রম দিতে হয়। শ্রমিকদের মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন দিতে হয়, থাকা-খাওয়ার ব্যবস্থাও মালিকের। প্রত্যাশিত লাভ না হওয়ায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, চলতি বছর তরমুজের উৎপাদন ভালো হয়েছে। তবে বাজারদর কম থাকায় চাষিরা কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলীর মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কৃষকরা বাণিজ্যিকভাবে তরমুজ উৎপাদন করে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার পাইকারদের আমতলী থেকে তরমুজ ক্রয়ের জন্য আহ্বান জানানো হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আমতলীতে তরমুজের ভালো ফলন ও বাজারদরের কারণে কৃষকদের মধ্যে এ চাষে আগ্রহ বেড়েছিল। তবে চলতি মৌসুমে দাম কমে যাওয়ায় সেই আশায় কিছুটা ভাটা পড়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: জেলা শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (০৪ আগষ্ট) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় চত্ত্বরে এলাকাবাসী আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বেলেপুকুরসহ ৩নং ওয়ার্ডের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷ স্থানীয়রা বক্তব্যে বলেন, এ অঞ্চলে বেলেপুকুর সহ আশে পাশের কয়েক হাজার মানুষের বসবাস করেন। প্রাচীন আমল থেকেই শাহনেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে বিশ্বরোড মোড় যাওয়ার একটি পাত্র রাস্তা ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আনোয়ারুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীন নির্মাণ করেন। সে সময় এলাকাবাসীর আবেদন ছিল কলেজের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুযোগ-সুবিধা দেওয়ার। কলেজ কর্তৃপক্ষ আশ্বাসও

আরও পড়ুন
language Change