মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রেজওয়ান নামের এক ব্যক্তির চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরাট গ্রামের ব্যবসায়ী রেজওয়ান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরলে গভীর রাতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আগুনে দোকানের আসবাবপত্র ও মালামালসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে রেজওয়ানের একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বটিয়াঘাটা উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও জনবান্ধব নেতা মেহেদী কবীর সুমন। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদার রেজওয়ানের সাথে কথা বলে তাকে সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদানকালে মেহেদী কবীর সুমন বলেন,
অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।
রেজওয়ানের এই ক্ষতি অপূরণীয়, তবে সামান্য এই সহযোগিতায় যদি তার ঘুরে দাঁড়াতে সুবিধা হয়, তবেই আমার চেষ্টা সার্থক হবে। আমি সমাজের বিত্তবানদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক এই মানবিক সহায়তার জন্য ভুক্তভোগী রেজওয়ান ও এলাকাবাসী মেহেদী কবীর সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত