রুস্তম ফারাজী, কেশবপুরঃ
যশোরের কেশবপুর উপজেলায় কৃষি পূনর্বাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ ইংরেজি অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন এবং উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জনাব আব্দুল্লাহ আল - মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর উপজেলা সমন্বয়ক জনাব সম্রাট হোসেন প্রমুখ। এবং কৃষিভিত্তিক আমাদের এই দেশ বাংলাদেশ কৃষকের স্বপ্নের আঙ্গিকে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কৃষি খাতকে আরো ত্বরান্বিত করতে কৃষকের এ ধরনের সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে কৃষি খাতকে আরো একধাপ এগিয়ে নিবে বলে উপস্থিত কৃষকদের মধ্য এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয় এবং এভাবে চাষাবাদের মাধ্যমে কৃষিতে কৃষকের স্বাবলম্বী অবশ্যম্ভাবীয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত