তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী

ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দুপুরিয়া সেতুর নিচ দিয়ে পশ্চিম দিকের পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির পানি দীর্ঘদিন ধরে একটি ঝোড়ার মাধ্যমে পূর্বদিকে প্রবাহিত হয়ে আসছিল। স্থানীয়দের মতে, এটি ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। কিন্তু সম্প্রতি হাফেজ আব্দুল জলিলের বাড়ির পূর্ব পাশে সেই পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন মৃত উছিম উদ্দিনের ছেলে আবুল হাশেম উকিল। অভিযোগ রয়েছে, গ্রামবাসীর বাধা উপেক্ষা করে তিনি জোরপূর্বক ওই স্থানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। ফলে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে আসা পানি এখন আর স্বাভাবিকভাবে বের হতে পারছে না। এতে করে জমে থাকা পানি আশপাশের ফসলি জমি প্লাবিত করার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, এতে শত শত হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং তাদের বাড়তি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

শুধু কৃষিজমিই নয়, পাহাড়ি ঢলের পানি আশপাশের বসতবাড়িতে প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ধানশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রতিনিধিকে জানান, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গ্রামবাসীরা অভিযোগ করেন, দেয়াল নির্মাণের সময় তারা একাধিকবার বাধা প্রদান করলেও অভিযুক্ত ব্যক্তি তা আমলে নেননি। পরবর্তীতে আঃ বারিকসহ প্রায় ৭০ জন এলাকাবাসী স্বাক্ষর দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে। দুপুরিয়া গ্রামের বাসিন্দারা বলেন, বর্ষা শুরু হলে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে। আমাদের ঘরবাড়ি, ফসল সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে। দ্রুত দেয়াল অপসারণ না করা হলে বড় ধরনের ক্ষতি অনিবার্য। এ পরিস্থিতিতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবিলম্বে দেয়াল অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই শহীদেরা ন্যায়বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল

জুলাই বিপ্লবের শহীদেরা ন্যায়বিচার পেয়েছে : অ্যাটর্নি জেনারেল

  ডেস্ক রিপোর্টঃ জুলাই বিপ্লবের শহীদেরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে। রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এ দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশের ন্যায়বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’ যেদিন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা

আরও পড়ুন
language Change