রুস্তম ফারাজী, কেশবপুরঃ
যশোরের কেশবপুর উপজেলার সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে এক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেশবপুর থানা পুলিশ। এলাকাবাসী ও পারিবারিক তথ্যসূত্রে জানা গেছে, অজ্ঞাত নামা কে বা কারা গভীর রাতে চেতনা নাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দীকি রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তানভীর সিদ্দীকি রাব্বি তার ভাষ্যমতে জানান, অজ্ঞাত চোরেরা চেতনা নাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধীক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, ‘থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এভাবে দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে এতে এলাকাবাসী একপ্রকার চুরি আতঙ্কে দিন যাপন করছে এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয়দের দাবি প্রশাসনের নজরদারি ও টহল প্রক্রিয়া আরো জোরদার করা দরকার। যার ফলে চুরির হাত থেকে কিছুটা হলোও এলাকাবাসী রক্ষা পেতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত