মিজানুর রহমান, শেরপুরঃ
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের কৃতি সন্তান আমিনুল ইসলাম ১৯ ডিসেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন পিতা: আব্দুল মান্নান, মাতা: আছিয়া খাতুন। আমিনুল ইসলাম ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস এস সি এবং ২০০৭ সালে এইচএসসি (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী) কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এর পর দেশের সনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন এগ্রিকালচার বিভাগ থেকে ২০১৩ সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০১৪ সালে সার্ভিস ইঞ্জিন বিপিও তে এক্সিকিউটিভ হিসেবে ০৬ মাস জব করেন। তারপর জব ছেড়ে ফুলটাইম বিসিএস এর জন্য প্রিপারেশন নেন এরপর তাকে আর কেউ দাবিয়ে রাখতে পারেনি, শ্রম মেধা দিয়ে অনেক পরিশ্রম করেন অবশেষে ২০১৭ সালের ০২ মে ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে সাফল্য অর্জন করতে পেরেছেন।
তিনি বর্তমানে বকশীগঞ্জ উপজেলায় কৃষি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। আমিনুল ইসলাম প্রতিনিধি কে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য। শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্ন বুনেছিলাম পড়াশোনা করে ভালো সরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকুরী করবো। আশা পূর্ণ হয়েছে। আমিনুল ইসলাম আরো জানান,শিক্ষা জীবনে নিজের সর্বোচ্চ পরিশ্রম, চেষ্টা, পড়ালেখা করা, মানুষের দোয়া, সর্বোপরি সকলের কাছে আমি দোয়াপ্রার্থী সামনের দিনে দায়িত্বগুলো যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত